সোমদেবের বোমা, "এআইটিএ অপেশদার-অনৈতিক"

ভারতীয় টেনিসে যুদ্ধের মাঝখানে `বোমা` ছুঁড়লেন সোমদেব দেববর্মন। ভারতীয় টেনিস সিঙ্গলসে এক নম্বর তারকা সোমদেব ভারতীয় টেনিস সংস্থাকে একহাত নিলেন। এআইটিএ কর্তাদের অপেশাদার আর অনৈতিক বলে অ্যাখা দিলেন সোমদেব।

'বিশ্বকাপে'মহেশদের প্রত্যাবর্তন, লিয়েন্ডারদের জয়

পেশাদারি টেনিসের বিশ্বকাপ হিসাবে যাকে দেখা হয় সেই এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে দারুণভাবে ফিরে এলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না। প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টে কামব্যাক করে খাঁটি ভারতীয় এই জুটি। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারতের মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি।

প্যারিস মাস্টার্স ভূপতি-বোপান্নার দখলে

বহু বিতর্কের পর ভূপতি-বোপান্নার ঝুলিতে অবশেষে ট্রফির দেখা মিলল। প্যারিস মাস্টার্স জিতলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। এই মরসুমে এটি তাঁদের দ্বিতীয় খেতাব। তবে জয়ের পথ মোটেই সুগম হয়নি এই ভারতীয় জুটির। প্রথম সেটে ছবার ব্রেক পয়েন্ট খুইয়ে শেষপর্যন্ত টাইব্রেকারে জয় অর্জন করেন তাঁরা।

ভূপতি-বোপান্নাকে `বনবাসে` পাঠাল এআইটিএ

ডেভিস কাপে অপ্রত্যাশিত জয়ের আনন্দ স্তিমিত হওয়ার আগেই আক্ষরিক অর্থে বোমা ফাটাল অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। ২০১৪ অবধি ভারতীয় ডেভিস কাপ দল থেকে কার্যত বহিষ্কৃত হলেন মহেশ ভূপতি এবং রোহন বোপান্না। শনিবার গভীর রাতে এআইটিএ-র পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়।

ইউএস ওপেন: শুরুতেই বিদায় ভূপতি-বোপান্নার

অলিম্পিকের পর ইউএস ওপেনেও ব্যর্থ মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভূপতি-বোপান্না। প্রতিযোগিতার অষ্টম বাছাই ভূপতিরা স্ট্রেট সেটে হারলেন অবাছাই ম্যাথউ এবডেন- বার্নাড টমিচ জুটির কাছে।

ব্যাক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে টেনিসে করুণ বিদায় ভারতের

অলিম্পিক শুরুর আগে পদক জয়ের অনেক আশা ছিল টেনিসকে ঘিরে। কিন্তু ভারতীয় টেনিসের দুই সিনিয়র খেলোয়াড়ের বিবাদই শেষ করে দিল সব আশা। যার ফল, মঙ্গলবার অলিম্পিক থেকে ভূপতি-বোপান্না জুটির বিদায়ের পর বুধবার দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিল লিয়েন্ডার-বিষ্ণু বর্ধন জুটি।

অলিম্পিকে বিদায় ভূপতি-বোপান্নার

অলিম্পিক টেনিসে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন সপ্তম বাছাই ভারতীয় জুটি। বেনেটিউ-গাসকোয়েট জুটির কাছে ৩-৬, ৪-৬ ফলে হেরে যান মহেশ ভূপতি রোহন বোপান্না জুটি। ডাবলসে পদক জয়ের আশায় এই জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত।

টেনিস ডাবলসে দুরন্ত জয় লি, হেশদের

অলিম্পিকে টেনিসের পুরুষদের ডাবলসে দুরন্ত জয় পেল ভারত। ডাচ জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল লিয়েন্ডার পেজ-বিষ্ণুবর্ধন জুটি। অন্যদিকে আগেই এক ডাবলস ম্যাচে বেলারুশের মিরনি-বারি জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ভারতের মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি।

দ্বিতীয় রাউন্ডে ভূপতি-বোপন্না

লন্ডন অলিম্পিকে টেনিসের পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। বেলারুশের ম্যাক্স মিরনি আর অ্যালেকঞ্জেন্ডার বারি জুটিকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন ভারতীয় জুটি। প্রথম সেট টাইব্রেকারে জেতেন ভূপতি-বোপান্নারা।