ইশরাত মিথ্যা এনকাউন্টারের তদন্ত শেষের নির্দেশ সিবিআইকে

জুলাইয়ের বারো তারিখের মধ্যে গুজরাত হাইকোর্ট সিবিআইকে ইশরাত জাহান হত্যা রহস্যের তদন্ত শেষ করার নির্দেশ দিল

মারাদোনাকে টপকে গেলেন মেসি

কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি। পঁচিশ বছর বয়সেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিশ্ব ফুটবলের সেরা তারকা। চোট কাটিয়ে দীর্ঘদিন পর প্রথম একাদশে ফিরেই ম্যাজিক দেখালেন আর্জেন্টিনীয় সুপারস্টার। সেই সঙ্গে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় সমালোচনাকে। প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন মেসি। আর্জেন্টিনার সর্বাধিক গোলদাতার বিচারে মেসি ছুঁলেন হারনান ক্রেসপোকে (৩৫ গোল)। মেসির সামনে এখন শুধু বাতিস্তুতা (৫৬ গোল)।

মেসি জেলে গেলে জেলভরো আন্দোলন করার হুমকি ভক্তদের

বিপুল পরিমাণ কর ফাঁকির দায়ে অভিযুক্ত লিওনেল মেসি দোষী সাব্যস্ত হলে ছ` বছর পর্যন্ত জেল হতে পারে। এমন খবর দাবানলের মত ছড়িয়ে পড়তেই বিস্ফোরণ ঘটে গেল ফেসবুকে। মেসি ভক্তরা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন তাঁদের ভগবানকে জেলে পাঠানো হলে তারা সবাই হাজতবাস করবেন। আন্দোলনের কর্মসূচিত বলা হয়েছে আর্জেন্টিনার এই ফুটবলার যখনই গ্রেফতার হবেন, তখন যে যার দেশে জেলে যাবেন মেসি ভক্তরা। মেসি ও তাঁর বাবা ২০০৬ সাল থেকে টানা চারবছর মোট চল্লিশ লক্ষ ইউরো কর ফাঁকি দিয়েছেন। স্পেনের আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে মেসি ও তাঁর বাবা দু`জনেরই ছ`বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে।

তুরস্ক প্রতিবাদ: প্রধানমন্ত্রীর হুমকি অগ্রাহ্য করে তাকসিম স্কোয়ারে জনতা পুলিস সংঘর্ষ

তুরস্কে সরকার বিরোধী আন্দোলনে গতকাল পুলিস ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের পর আজ দফায় দফায় উভয় পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তাকসিম স্কোয়ার। ইসলামিক সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান কোনও ভাবেই আর সহ্য করা হবে না বলে বুধবার ঘোষণা করেছিলেন রেসেপ তাইপ এর্দোগান। এই ঘোষণার পরেই কার্যত পুলিস আক্রমণ শুরু করে আন্দোলনকারীদের উপর।

ড্র করে ব্রাজিলের টিকিট পেতে তিন মাস অপেক্ষা মেসিদের

এক বছর পর `চিরশত্রু` প্রতিবেশীর দেশে বিশ্বকাপে খেলতে যাওয়াটা কার্যত নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার। মঙ্গলবার রাতে ইকুয়েডেরর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করাটা কার্যত নিশ্চিত করে ফেললেন মেসিরা। কুইটোতে ইকুয়েডেরর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র করার পর আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াল ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট। বাকি তিন ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই ব্রাজিলের টিকিট নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা।

মাওবাদী ইস্যু নিয়ে আজ সর্বদলীয় বৈঠকে মনমোহন সিং

মাওবাদী ইস্যু নিয়ে আজ একটি সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মে মাসে ছত্তিসগড়ে কংগ্রেস কনভয়ের উপর মাওবাদী হামলার প্রেক্ষিতেই এই বৈঠক হতে চলেছে।

পঞ্চায়েত নির্বাচন ঘিরে সিঙ্গুরে ফের গুরু-শিষ্য সংঘাত

পঞ্চায়েত ভোটকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে এবার নাম লেখাল সিঙ্গুরও। নাম জড়াল, দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও বেচারাম মান্নার। হুগলি জেলা পরিষদের একটি আসনের প্রার্থীপদ নিয়ে রবিবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতে বিক্ষোভ দেখান বেচারাম মান্নার অনুগামীরা। যদিও সিঙ্গুরের মাস্টারমশাই একে বিক্ষোভ বলে মানতে নারাজ।

টানাটানির বাজারে প্রধানমন্ত্রীর বিদেশ উড়ান খরচ ৬৪২ কোটি

গত ন`বছরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিমান যাত্রা বাবদ খরচ হয়েছে মোট ৬৪২ কোটি টাকা। একটি আরটিআইয়ের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর বাধ্য হয়েই আজ এই তথ্য জনসমক্ষে এনেছে। প্রধানমন্ত্রীর বিমানভাড়া বাবদ খরচ হওয়া বিপুল অর্থের কথা প্রকাশ্যে আসায় বেশ খানিকটা অস্বস্তিতে কেন্দ্র।

নাদাল আর জকোভিককে পিছনে ফেলে লক্ষ্মীপ্রিয় ধোনি

যতই এবারের আইপিএল ট্রফিটা তাঁর হাতছাড়া হোক, যতই রীতির অংশীদারিত্ব তাঁকে বিতর্কের মুখে ফেলে দিক না কেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের লক্ষ্মী কিন্তু এখন তুঙ্গে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর ১৬তম ধনী ক্রীড়াবিদ। এই তালিকায় শীর্ষে রয়েছেন গলফার টাইগার উডস।