বিজয় সিংলা জানতেন তল্লাসির কথা, দাবি সিবিআই আধিকারিকের

এতদিন সিবিআইয়ের তদন্তে কেন্দ্রীয় হস্তক্ষেপ নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। এবার সিবিআইয়ের অন্দরেই তদন্ত প্রভাবিত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এক সিবিআই আধিকারিক অভিযোগ আনলেন তাঁর উচ্চতর অফিসারের বিরুদ্ধে। ইন্সপেক্টর বলবীর সিং জানিয়েছেন রেল ঘুষ কাণ্ডের দু`টি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন তাঁর

ভারত-চিন 'ভাল বন্ধু': মন্তব্য লির

চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভারত সফরকে সম্মান জানাতে দু'দেশের সম্পর্কের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।  ভারত-চিন দু'জনেই 'কৌশলগত অংশীদার ও ভাল বন্ধু' বলেই মত চিনা প্রধানমন্ত্রীর।

শ্যামল সেন কমিশনে লাখ অভিযোগের মধ্যে শুনানি মাত্র ছশোটির

রাজ্যের বিভিন্ন ভুঁইফোর সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকারের নির্দেশে তৈরি হয়েছে শ্যামল সেন কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত কমিশনে মোট দায়ের হওয়া অভিযোগের সংখ্যা দু`লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো অষ্টআশি। যার মধ্যে শুধু দক্ষিণবঙ্গের জন্য বিধাননগরের নিউটাউনের ফিনান্স সেন্টারে তৈরি হওয়া  কমিশনের অফিসে অভিযোগ জমা পড়েছে দু`লক্ষ ছিয়াশি হাজার ছশো তেইশটি।

জেলাবিন্যাসের জট কেটে পঞ্চায়েত ভোট তিন দফায়

পঞ্চায়েত ভোটের সম্ভাব্য সূচি তৈরি করল রাজ্য। মহাকরণের প্রশাসনিক বৈঠকে তৈরি হল সূচি। প্রথমটিতে ২৪ জুন ২৮ জুন ও ২ জুলাই ভোটের প্রস্তাব। সেক্ষেত্রে গণনা ৪ জুলাই। দ্বিতীয় প্রস্তাবে জুনের ২৬, ৩০ ও ৩ জুলাই তারিখ ভোটের প্রস্তাব। সেক্ষেত্রে গণনা ৬ জুলাই।

অলিম্পিকের দরজা খুলল ভারতের জন্য

অবশেষে ২০১৬-এর রিও অলিম্পিকের দরজা খুলতে চলছে ভারতের জন্য। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং জানালেন ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এক থেকে দু`মাসের মধ্যেই আইওএ-এর উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেবে আইওসি। গতকাল আইওএ-এর আধিকারিকদের সঙ্গে সুইজারল্যান্ডের লুসানে বৈঠকের পরেই এই কথা জানান জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন ভারতের অলিম্পিক প্রত্যাবর্তনের প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পন্ন বলেও জানানা তিনি।

সিবিআইকে প্রভাবমুক্ত করতে গঠিত হল মন্ত্রী গোষ্ঠী

এই একই অভিযোগে আইন মন্ত্রীর কুর্শি হারিয়েছেন অশ্বিনী কুমার। বিরোধীদের ক্রমাগত সমালোচনা থেকে মুখরক্ষার চেষ্টায় আজ সিবিআইয়ের তদন্তকে প্রভাবমুক্ত করে নতুন আইন প্রণয়নের জন্য একটি মন্ত্রীগোষ্টী গঠন করল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে গঠিত এই কমিটি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে বাহ্যিক প্রভাবমুক্ত এবং স্বশাসিত করার বিষয়টি নিয়ে আলোচনা করবে।

শপথ অনুষ্ঠানে মনমোহনকে ডেকে বার্তা শরিফের

পাকিস্তানে নওয়াজ শরিফের প্রত্যাবর্তন কি ভারত-পাক সম্পর্কে নতুন অধ্যায়ের সুচনা করবে? জয়ের পরই শরিফ জানিয়েছেন, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন শরিফ। প্রধানমন্ত্রী মনমোহন সিংও নওয়াজ শরিফকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে ভারত-পাক সম্পর্কে উন্নতিরই আশা করছে বিশেষজ্ঞ মহল।

আস্থা হারালেও মনমোহনকেই প্রধানমন্ত্রী পদে রাখছে কংগ্রেস

কয়লা ব্লক বণ্টন কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের তদন্ত রিপোর্টে কারচুপির কথা প্রকাশ্যে চলে আসার পর ক্রমশই প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। মনমোহনকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনের আসরে নামা কতটা যুক্তিযুক্ত হবে, এ নিয়ে কংগ্রেসের ভিতরেই একটা গুঞ্জন শুরু হয়েছে।

নিজেকে নির্দোষ দাবি বনশলের

মাত্র দু`দিন আগে একরকম বাধ্য হয়েই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আজ প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পথে হেঁটেই নিজের সাফাই গাইলেন প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনশল। জানিয়ে দিলেন তিনি কোনও অন্যায় করেননি। রেলে ঘুষ কাণ্ডে তাঁর ভাগ্নে বিজয় সাংলার নাম জড়িয়ে পড়ার পর দলের কোর কমিটির সিদ্ধান্ত মত পদ থেকে সরে দাঁড়ান বনশল।