সরকারি অফিসে কর্মী নিয়োগের নয়া পদ্ধতি, চাকরির স্থায়ীত্বের উপর কোপ

কর্পোরেট অফিসের ধাঁচে সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন পদ্ধতিতে তিন বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। তিন বছর পর কাজের মূল্যায়ণ করে স্থায়ী চাকরি দেওয়া হবে। 

এসএসসি জট কাটল হাইকোর্টে

এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কাটল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

ফের প্রশ্নপত্র বিভ্রাটের জেরে বাতিল সরকারি পরীক্ষা

ফের সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাট। ভূল প্রশ্নপত্র বিলির জেরে বাতিল হয়ে গেল  স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা।

প্রকাশিত হল এসএসসির টেটের রেসাল্ট

স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় পত্রের (টেট) পরীক্ষার ফলপ্রকাশ হল। পাশের হার ২৭.৪ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল। ৬ লক্ষ ৩০ হাজার ৯১১ জন। দ্বিতীয় পত্রের সফল হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৮৭৪ জন। এবার সফল পরীক্ষার্থীদের প্রথম পত্র অর্থাৎ বিষয়ের খাতা দেখা শুরু হবে।

পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন, আসছে পার্বিক মূল্যায়ন

ইউনিট টেষ্ট তুলে দিয়ে আগামিবছর থেকে তিনটি পার্বিক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতি ৪ মাস অন্তর এই পার্বিক মূল্যায়ন করা হবে । পার্বিক মূল্যায়ন ব্যবস্থার পাশাপাশি নতুনভাবে সারাবছর ক্লাসে ছাত্রছাত্রীর ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা চালু হবে।   

বিতর্কের জালে এসএসসি

আবার বিতর্কে জড়িয়ে গেল রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নাম। বাতিল যোগ্য খাতাকে বৈধতা দেওয়ার অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। কোনও খাতায় নেই ইন্ভিজিলেটরে সই, আবার কোনও খাতায় নেই পরীক্ষার্থীর সই। এমন বহু খাতাকে বৈধতা দেওয়ার জন্য আসরে নামার অভিযোগ উঠল খোদ স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। সাধারণ নিয়ম অনুযায়ী এই ধরনের যেকোনও খাতাই বাতিল যোগ্য।

রাজ্য সরকারের সমালোচনায় সূর্যকান্ত

জুলাই আর অগাস্ট। শুধু এই দুই মাসে রাজ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন ধর্ষণের ঘটনার সংখ্যা ৩৭। তারপরেও মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসনের টনক নড়েনি। সরকারের বিরুদ্ধে আজ এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষা নির্বিঘ্নেই

নির্বিঘ্নেই শেষ হল স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় দফার পরীক্ষা। এদিন ৪টি জেলার ৫টি কেন্দ্রে পরীক্ষায় বসেন প্রায় ২ হাজার পরীক্ষার্থী।

বাতিল হওয়া ৫ কেন্দ্রে এসএসসি পরীক্ষা ৬ সেপ্টেম্বর

আগামী ৬ সেপ্টেম্বর বাতিল হওয়া ৫ টি কেন্দ্রে পুনরায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার সল্টলেকে কমিশনের দফতরে এক সাংবাদিক বৈঠকে পরীক্ষার দিন ঘোষণা করেন এসএসসি-র চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল।