নবাবী সম্পত্তির মূল্য ৭৫০ কোটি?

বিয়ে করেছেন সদ্য। জীবনের মধুচন্দ্রিমার বছর সবে শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই সইফ আলি খানের বাস এখন সপ্তম স্বর্গে। বেজায় খুশি করিনাও। তারমধ্যেই সম্প্রতি আবার জানতে পেরেছেন বিপুল সম্পত্তির মালিকানা পেতে চলেছেন সইফ!

পতৌদিদের মুঘলাই দাওয়াত

কনের বাড়ির ভোজ পর্ব শেষ। এবার পালা বরের বাড়ির ভোজসভার। সেই উপলক্ষেই দিল্লির এক সরকারি বাংলো সেজে উঠছে একেবারে মুঘল প্যালেসের ঢঙে। পতৌদি পরিবারের দাওয়াত-ই-ওয়ালিমার থিমই হল মুঘল ঘরানা। আর এই পুরো সাজসজ্জার ভার বর্তেছে গুড আর্থ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ওপর। কড়া হাতে সব দায়িত্ব সামলাচ্ছেন শর্মিলা ঠাকুর।

ওদের ভাল হোক: শহিদ

সইফ-করিনার বিগ ফ্যাট ওয়েডিংয়ে পদে পদেই ছিল সারপ্রাইজ। বিয়ের তারিখ জল্পনা, ডিজাইনার পোষাকের বদলে খানদানি শরারায় করিনার বিয়ের পিঁড়িতে বসা, চল্লিস লাখি নবাবি হার...সবকিছুই যেন ছিল রহস্যে মোড়া।

শাদি মুবারক হো...

বিয়ে হয়ে গেল সইফিনার। পাঁচ বছরের পুরনো প্রেমিকার সঙ্গে সইসাবুদ পর্ব চুকিয়ে ফেললেন পতৌদির নবাব। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল পতৌদির নবাবকে বরণ করতে ধর্মান্তরিত হচ্ছেন না বেবো। সেই অনুযায়ী আজ শুধু রেজিস্ট্রির মাধ্যমেই বিয়ে সেরে ফেললেন করিনা।
বিয়ের পরে মিঞা-বিবির 'ফার্স্ট-লুক' দেখতে ক্লিক করুন

জয়সা ফিল্মো মে হোতা হ্যায়, হো রহা হ্যায় হুবহু...

আজই সেই মাহেন্দ্রক্ষণ। বিয়ে করছেন নবাব-নন্দন। তাও আবার `বলিউড-পুরে`র রাজকন্যার সঙ্গে। সেই বিয়ে ঘিরে উন্মাদনার পারদ যে সপ্তম স্বর্গে বিরাজ করবে এ আর এমনকী? অভি-অ্যাশের বিগ ফ্যাট বলিউড ওয়েডিং-এর পর আসমুদ্রহিমাচলের অপলক দৃষ্টি এখন নবাবের নন্দনকাননে স্থির। রুপোলি পর্দার বাহুল্য নিয়ে বাস্তবের `নিকাহ` অনুষ্ঠানে আজ সইফিনা। আজ সন্ধেয় মুম্বই-এ নবাবের বাড়িতে `নিকাহ` সহ সইসাবুদের বাহুল্য সমাপন হবে।

রঘুবেন্দ্রর পোষাকেই ছাদনাতলায় সইফ

আর মাত্র দুদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন ছোটে নবাব। সম্পূর্ণ নবাবি পোষাকেই যে তিনি ছাদনাতলায় যাবেন তা একেবারেই প্রত্যাশিত। আর স্বাভাবিক ভাবেই সেই পোষাক ডিজাইন করার ভারও পড়েছে বলিউডের `নবাব অফ ফ্যাশন` রঘুবেন্দ্র রাঠোরের উপর।

বিয়ের মুখেই ফাঁসলেন সইফ

আর মাত্র ৪ দিন পরই বিয়ের পরই পিঁড়িতে বসতে চলেছেন সইফ। সেই মাহেন্দ্রক্ষণের আগে হঠাত্ই অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়লেন পতৌদির নবাব। একেবারে পুলিস কেস! চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাজ মহলে ইকবাল শর্মা নামক এক অনাবাসী ভারতীয়কে হেনস্থা করেছিলেন কপুর কন্যার মনের মানুষটি।

সইফিনার বিয়েতে রাষ্ট্রপতি?

ছেলের বিয়েতে কোনও আয়োজনে ত্রুটি রাখছেন না নবাব-পত্নি শর্মিলা ঠাকুর। সইফিনার বিয়ের দিন যতই এগিয়ে আসছে উৎসবের ব্যস্ততায় ততই মাতছে পতৌদি-প্রাঙ্গন। অতিথি-তালিকার দায়িত্ব নিজেই সামলাচ্ছেন হবু শ্বাশুড়ি শর্মিলা ঠাকুর স্বয়ং। আর সেই সূত্রেই পতৌদি প্যালেস থেকে সরাসরি বার্তা গেছে এমনকী রাইসিনা হিলসেও। সূত্রে খবর, ১৫ মিনিটের জন্য হলেও একবার সপরিবারে বিবাহ বাসরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকেও। প্রণববাবুও অভিনন্দন জানিয়েছেন পতৌদি পরিবারকে। তবে সময়ের অভাবে ১৬ অক্টোবরে নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রপ্যেছে বলে জানা গিয়েছে।

যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই

`অশোকা` ছবির সেটে প্রথম আলাপ। তার পর থেকেই করিনার প্রায় গোটা ওয়ার্ডরোবেরই দায়িত্ব নিয়ে ফেলেছেন মণীশ মালহোত্রা। কেরিয়ারের প্রথম দিকের `কভি খুশি কভি গম`, `তালাশ`, `চামেলি`, `বেওয়াফা` থেকে শুরু করে হালের `থ্রি ইডিয়ডস`, `বডিগার্ড`, `রা-ওয়ান` এমনকী `হিরোইন`- বেবোর অধিকাংশ হিট ছবিতেই তাঁর পোষাক ডিজাইন করেছেন মণীশ। বেবোর পছন্দের তালিকায় এক নম্বর ডিজাইনার আসনটির দাবিদার তিনিই।