সল্লু মিঞাকে আদালতে হাজিরা দিতে নির্দেশ

বেপরোয়া এবং নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর জন্য অভিনেতা সলমন খানকে হাজির হওয়ার নির্দেশ জারি করল আদালত। আগামী ১১ মার্চ তাঁকে মুম্বইয়ের বান্দ্রা আদালতে হাজির হতে বলা হয়েছে। সেদিনই বিচারকের সামনে বেপরোয়া এবং নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর জন্য অনিচ্ছাকৃত খুনের ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। দোষ প্রমাণ হলে দশ বছর পর্যন্ত সাজা হতে পারে সুপারস্টারের।

বিগ বসের `বস` ঊর্বশী

বিগ বস-এর ষষ্ঠ সংস্করণে চ্যাম্পিয়ন হলেন ঊর্বশি ঢোলাকিয়া। বিগ বসে খেতাব জেতায় ৫০ লক্ষ টাকা, সঙ্গে দারুণ মডেলের একটি গাড়ি, আর সুদৃশ্য ট্রফির মালকিন বনে গেলেন ভারতীয় টেলিভিশনের চেনা মুখ ঊর্বশি। কাস্টিং ডিরেক্টর ইমামকে বিগ বসে জিতলেন কভি `কসৌটি জিন্দেগিকি`-র কমলিকা।

"শাহরুখের সঙ্গে আমার পটে না"

দাবাং, বডিগার্ড, রেডি, এক থা টাইগার, দাবাং টু। পরপর পাঁচটি ছবিতে বলিউডকে একশো কোটির ব্যবসা দিয়েছেন সলমন। বলিউড প্রোডিউসারদের কাছে এখন লক্ষ্মীলাভের সেরা তাস তিনিই। তবে সলমন কিন্তু এসব একেবারেই গায়ে মাখছেন না।

সলমনকেই ফিটনেস গুরু মানলেন বিপাশা

তাঁকে দেখার আগে বাঙালি মেয়ের এমন চাবুকের মতো পেটানো শরীর দুনিয়ে দেখেছিল কিনা সন্দেহ। বিশ্বের তাবড় তাবড় সুন্দরীরাও জানতে চেয়েছেন তাঁর গোপন ফিটনেস মন্ত্র। এহেন বিপাশ বসুই এবার প্রকাশ করলেন নিজের ফিটনেস আইকনের নাম। সলমন খান।

সাতচল্লিশে সলমন

মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই চুলবুল পান্ডের পকেট গরম ৯৩ কোটির কড়কড়ে নোটে। টাইগারের গর্জন আর চুলবুল পান্ডের মারকাটারি ফাইটের জেল্লায় আরও এক বছর বয়স কমল বলিউডের ভাই সলমন খানের। আজ সাতচল্লিশ বছর পূর্ণ করলেন টিনসেল টাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলর।

জিও চুলবুল পান্ডে

দাবাং টু এর আগে দর্শক, প্রযোজক, পরিবেশক তিন দলই আড়মোড়া ভেঙে বসেছিলেন। আরও খোলসা করে বললে, রেডি স্টেডি গো হয়েই ছিলেন। শুধু বন্দুকের ফটাশ-টাই বাকি ছিল। কারণ নাম্বার ওয়ান, সলমন খান। সলমন ছুঁলেই সোনা। প্রযোজকের ব্যাঙ্ক ব্যালেন্স একশো কোটি। দর্শকমণ্ডলীর আড়াইশো টাকা উশুল। ডিস্ট্রিবিউটরের শান্তির ঘুম। সলমন স্ক্রিনে মানেই আশার তুবড়ির মশলা আশাতীতভাবে উপর দিকে ওঠে। যে-হারে মাটি ছেড়ে ওপরে উঠছেন চুলবুল পান্ডে, তাতে তাঁকে আধুনিক রজনীকান্ত আখ্যা দিলে খানিক কমই বলা হবে। যাই হোক, দাবাং টু এমন একটি ছবি যার জন্য মিডিয়া হাউস গুলোর ২০১২ রেট্রো প্যাকেজগুলো একটু হল্ট করে ছিল।

সলমনের স্ত্রী ক্যাটরিনাই, বলছে সমীক্ষা

কয়েক বছর আগে যখন চুটিয়ে প্রেম করছিলেন দু`জনে, তখন এনেকেই আশা করেছিলেন এবার হয়তো থিতু হতে চলেছেন সলমন। তাঁর নতুন প্রেমিকাটিকে মনেও ধরেছিল ভক্তদের। কোথায় কী! ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনও তাঁরা বেস্ট ফ্রেন্ডস। পর্দায়ও দু`জনে একসঙ্গে এলেই বক্সঅফিস একশো কোটির ব্যবসা নিয়ে নিশ্চিন্ত।

সলমনের পার্টিতে গান এন রোজেস

মাসের শুরু থেকেই পারদ চড়ছিল মায়ানগরীর। দ্বিতীয় সপ্তাহেই লাইভ অনুষ্ঠান করতে আসছে বিশ্বের সবথেকে জনপ্রিয় রক ব্যান্ড গান এন রোজেস। সবকাজ ছেড়ে প্রায় গোটা বলিউডই জড়ো হয়েছিল সেই অনুষ্ঠানে। তবে ভিড়ের মাঝে কোথাও দেখা যায়নি সলমন খানকে। সলমনের অনুপস্থিতি নিয়ে যখন ঘোলা হতে শুরু করেছে জল তখনই সল্লু মিঞার মেজাজে ব্যক্তিগত উদ্যোগে পার্টি দিলেন টাইগার।

শাহরুখকে ঠুকে সলমনের টুইট, "পাঙ্গা মত লেনা"

বলিউডের এই মুহূর্তের সবচেয়ে বড় ডুয়েলে `নাক গলালেন` সলমন খান। দেওয়ালিতে রিলিজ হতে চলা শাহরুখ খান আর অজয় দেবগণের দুই ছবি যে বলিউডকে পরিষ্কার দু`ভাগে ভাগ করে দিয়েছে তা প্রমাণ হল সলমন খানের টুইটে। সলমন টুইটার লেখেন, পাঠান কে ইয়ার সে পাঙ্গা মত লেনা সরি ইয়ার... দেওয়ালি বেকার ইউথআউট সন অফ সর্দার। তাঁর ছবিকে ঠিক মত প্রচার করতে দেওয়া হচ্ছে না বলে যশরাজ ফিল্মসের বিরুদ্ধে অভিযোগ তুলে কোর্টে যান অজয় দেবগন। সেই ইস্যুতেই অজয়ের পাশে দাঁডালেন সলমন। তীব্র শাহরুখ বিরোধি সলমনের কাছে যা প্রত্যাশিত।