নাম বদলিয়ে চুরি গবেষণা পত্র

বিজ্ঞানীর গবেষণা পত্র চুরির অভিযোগ উঠল। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের বিজ্ঞানী রথীন্দ্রনাথ বড়ালের নেতৃত্বে একদল গবেষক কোষের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়ে গবেষণা করেন । গবেষণার ওপর পেটেন্ট নেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই গবেষণা প্রকাশিত হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল এবং বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইটেও। কিন্তু এরই মাঝে বিপত্তি । গবেষকদের ওই দলের মধ্যেই ছিলেন বোস ইনস্টিটিটিউটের বিজ্ঞানী অনামিকা বসু । দেশ-বিদেশের জার্নাল এবং ওয়েবসাইটগুলিতে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে তাঁর নামও ছিল এই গবেষণায়। অভিযোগ, একমাস যাবত অন্তিককিরণ বসু নামে এক ব্যক্তি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সাইটে পুরো গবেষণাপত্রটি নিজের বলে চালানোর চেষ্টা করছেন।

রসায়নে নোবেল দুই মার্কিনির

মেডিসিন, পদার্থবিদ্যার পর ঘোষিত হল রসায়নে এবছরের নোবেল বিজয়ীদের নাম। নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী।

দিনেদুপুরে বাড়িতে ঢুকে শ্লীলতাহানি, নিষ্ক্রিয় পুলিস

রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনায় এক বিজ্ঞানীর বাড়িতে হামলায় চালায় স্থানীয় একদল যুবক। অভিযোগ, ওই বিজ্ঞানী এবং তাঁর ৩০ বছরের কন্যাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সেই সঙ্গে কন্যার শ্লীলতাহানি করে, তাঁকে ধর্ষণেরও চেষ্টা হয় বলে অভিযোগ।