ফেসবুকে ফিরছেন ঠাকরে কাণ্ডের শাহিন

ফেসবুকে নিতান্তই ব্যক্তিগত মতামত লিখে গ্রেফতার হতে হয়েছিল তাঁদের। বাল ঠাকরের মৃত্যু আর ফেসবুক কাণ্ডের সেই বহু আলোচিত চরিত্র শাহিন ধাদা কিন্তু নিজের অবস্থানে অনড়। শিবসেনা যখন শাহিনের কাছে ভুল হয়েছে শুনতে মরিয়া, তখন চাপের কাছে নতি স্বীকার না করে ২১ বছরের এই তরুণী জানিয়ে দিলেন, ফেসবুকে ঠাকরের মৃত্যুকে নিয়ে করা মন্তব্য নিয়ে তাঁর মোটেই কোনও দু:খ বা আফশোস নেই।

ফেসবুক ইস্যুতে মামলা প্রত্যাহারের নির্দেশ আইজির

বাল ঠাকরের মৃত্যুতে বন্‍ধ নিয়ে ফেসবুক ইস্যুতে রিপোর্ট পেশ করলেন কোঙ্কনের ইন্সপেক্টর জেনারেল। রিপোর্টে তিনি বলেছেন, শাহিন ধাদা ও তাঁর বন্ধু রেণু শ্রীনিবাসকে গ্রেফতার করে পুলিস আইনবিরুদ্ধ কাজ করেছে। ওই ঘটনায় জরিত পুলিস কর্মীদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ব্যবস্থা নিতেও রিপোর্টে বলেছেন তিনি।

ফেসবুক ইস্যু প্রমাণ করল শিব সেনা আছে শিব সেনাতেই

বাল ঠাকরেকে ঘিরে ফেসবুক কাণ্ডে সারা দেশে সমালোচনার ঝড় উঠলেও মু্ম্বই পুলিসের পাশেই দাঁড়াল মহারাষ্ট্র পার্টি। থানে জেলার শিব সেনা প্রধান প্রভাকর রাউলের পর এবার প্রকাশ্যে পুলিসকে সমর্থন করলেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত।

পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

ভারতের `ভূমি থেকে ভূমি` ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর পরীক্ষামূলক উত্‍‍ক্ষেপণের ৭ দিনের মধ্যেই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-১এ-এর সফল পরীক্ষামূলক উত্‍ক্ষেপণ করল পাকিস্তান। বুধবার পাক সেনা সূত্রে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র শাহিন-১-এর উন্নত সংস্করণ শাহিন-১এ পরমাণু অস্ত্র বহনে সক্ষম।