ক্রিকেটের স্বার্থে নিবেদিত জল, তৃষ্ণার্ত মহারাষ্ট্রের জমি জল হারা

যখন মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল সাম্প্রতিকতম অতীতের ভয়াবহতম খরার কবলে ঠিক সেই সময়ই আইপিএলের জন্য ওয়াংখেড় স্টেডিয়ামে গ্যালন গ্যালন জল ঢালা হল। একটি আরটাআই-এর ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য আজ প্রকাশ্যে এসেছে।

রবীন্দ্রনাথ থেকে ছম্মকছাল্লো, বর্ণাঢ্য আইপিএল উদ্বোধন

আবৃত্তি করলেন, নাচলেন, নাচালেন এবং জয় করলেন। রবীন্দ্রনাথ থেকে ছম্মকছল্লোর অবাধ বিস্তারে যুবভারতী মাতালেন তিনি। ছিলেন পিটবুলও। তবে একদিকে ক্যাটরিনা অন্যদিকে দীপিকাকে সঙ্গে নিয়ে আইপিএলের ষষ্ঠ সংস্করণের বোধন শুধুই বাদশাময়। শাহরুখ কথাও রাখলেন। জৌলুস, চাকচিক্য আভিজাত্যে যুবভারতীতে এবারের বিনোদনী ক্রিকেটের মহাযজ্ঞের সূচনা কয়েক গুণ ছাপিয়ে গেল আগের সব আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে। চোখ ধাঁধানো এই রাজসূয় কর্মকাণ্ডের মায়াবী রাতের সাক্ষী থাকল যুবভারতীর হাজার হাজার দর্শক। সাক্ষী থাকলেন মাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর সভাসদরা। 

জমকালো উদ্বোধনীর মহড়ায় শহরে কিং খান

মঙ্গলবার সন্ধেয় আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়ার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন মাতাতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সোমবার মহাকরণে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়ে আসেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। যুবভারতীতে যাওযার ব্যাপারে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নাইটদের হেঁশেলে বাঙালিয়ানার ছোঁয়া

নাইট রাইডার্সের হেঁশেলেও এবার বাঙালিয়ানার ছোঁয়া। খেলার বিরতিতে কালিস, গম্ভীরদের পাতে শোভা পাবে পাতুড়ি, কষা মাংসের বা গন্ধরাজ মাছের মত বাঙালি পদ। সোমবার নাইট রাইডার্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল অঞ্জন চট্টোপাধ্যায় স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেডের ক্যাটারিং সংস্থা মোবিফেস্ট। কয়েকদিন আগে কলকাতায় এসে খাবারের সমালোচনা করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। এখানকার খাওয়ার সম্পর্কে তাঁর এই সমালোচনাই চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করেছে অঞ্জন চট্টোপাধ্যায়কে।

নিজ কর্মভূমে এবারও পরবাসী শাহরুখ

এবছরও আইপিএলে ওয়াংখেড়ে ব্রাত্যই রয়ে গেলেন নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েসনের যৌথ সম্পাদক নিতীন দালাল আজ জানিয়েছেন ``মুম্বই ইন্ডিয়নসের সঙ্গে আমরা গত কাল একটি চুক্তি করছি। এই চুক্তি অনুযায়ী এমসিএ-র পক্ষ থেকে নির্বাসিত কেউই মাঠে ঢুকতে পারবেন না। কোনও বিশেষ ব্যক্তির জন্য এই চুক্তি স্থির করা হয়নি।``

ভারতীয় হয়ে আমি গর্বিত: শাহরুখ

বিগত কয়েকদিন ধরে চলা 'খান' বিতর্কে এবার মুখ খুললেন ক্ষুব্ধ শাহরুখ খান। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন, "আমি এই বিতর্কের কোনও ভিত্তিই খুঁজে পাচ্ছি না। দুর্ভাগ্যবশত আমি প্রবন্ধে যা লিখেছিলাম সেটাই বাস্তবে ঘটল। যারা এই প্রবন্ধটা পড়েননি তাঁরা অন্ধের মতো এমন কিছু মানুষের কথার ওপর ভরসা করছেন যাঁরাও প্রকৃতপক্ষে জানেন না আমি প্রবন্ধে ঠিক কী লিখেছিলাম। ভারতীয় হয়ে আমি গর্বিত"।

"শাহরুখের সঙ্গে আমার পটে না"

দাবাং, বডিগার্ড, রেডি, এক থা টাইগার, দাবাং টু। পরপর পাঁচটি ছবিতে বলিউডকে একশো কোটির ব্যবসা দিয়েছেন সলমন। বলিউড প্রোডিউসারদের কাছে এখন লক্ষ্মীলাভের সেরা তাস তিনিই। তবে সলমন কিন্তু এসব একেবারেই গায়ে মাখছেন না।

দিল্লির গণধর্ষণ: ক্ষোভের আগুন বলিউডেও

দিল্লির গণধর্ষণ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। প্রতিবাদে সামিল হয়েছে বলিউডও। সংবাদমাধ্যম, টুইটার, ফেসবুকের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করিনা কপুররা।

কিং খানের মুকুটে এবারে মালয়শিয়ার পালক

কিছুদিন আগেই মাকারেশ ফিল্ম ফেস্টিভ্যালে কিং খানকে বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন মরক্কোর রাজকুমার। আর এবারে নিজের জন্মদিনে শাহরুখকে সম্মানিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডক্টর মহাথির বিন মহম্মদ।