রাজ্যের জমিনীতির সমালোচনায় রাজ্যপাল
রাজ্যের শিল্পে বিনিয়োগ টানার ক্ষেত্রে জমি যে একটা সমস্যা তা মেনে নিলেন রাজ্যপাল। শিল্পের জন্য জমি নিতে হবে বিনিয়োগকারীদেরই। রাজ্য সরকারের এই ঘোষণায় বিনিয়োগে উত্সাহ হারাচ্ছে শিল্পমহল। আজ কলকাতার একটি অনুষ্ঠানে রাজ্যপাল স্বীকার করে নেন, রাজ্যে শিল্পের জন্য জমি একটা সমস্যা। তবে সেই সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়েছে বলেও জানান তিনি।