দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করল সিপিআইএম

ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে দিল্লিতে এসএফআইয়ের বিক্ষোভ চলাকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করল সিপিআইএম পলিটব্যুরো। গতকালের ঘটনার পর থেকেই বিভিন্ন সময়ে বাম নেতৃত্ব এর নিন্দা করেছেন।

বিমান বন্দরের নয়া টার্মিনাল উদ্বোধনেও `আমরা-ওরার` রাজনীতি

আজ কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। থাকবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। তবে, অসামরিক বিমান পরিবহণের দায়িত্বে থাকা পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার। ফলে, উন্নয়ন প্রকল্পেও নতুন করে আমরা-ওরার রাজনীতির অভিযোগ উঠেছে।

বিমান বন্দরের টার্মিনাল উদ্বোধনেও `আমরা-ওরার` রাজনীতি

আগামিকাল কলকাতা বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। থাকবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। তবে অসামরিক বিমান পরিবহণের দেখভালের দায়িত্বে থাকা পরিবহণ, পর্যটন এবং সংস্কৃতি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সীতারাম ইয়েচুরি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। ফলে নতুন করে কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণের দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে এনিয়ে গোড়ার দিকে রীতিমতো টানাপোড়েন চলে।

মরণোত্তর চতুর্থ গ্র্যামি

বাড়িতে সোনার গ্রামোফোনের সংখ্যা তিনটি। চতুর্থবারের দৌড়ে নাম উঠেছিল এবার। কিন্তু আগামী বছর ১০ ফেব্রুয়ারির গ্র্যামি সন্ধের আগে ১২ ডিসেম্বর সুরলোকে যাত্রা করলেন পণ্ডিত রবিশঙ্কর। সঙ্গীতজগতে জীবনভর অবদানের তাঁকে জন্য মরণোত্তর গ্র্যামি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকালই গ্র্যামি কমিটি এই সিদ্ধান্ত জানিয়ে দেয়।

রবিশঙ্কর ও বিটলস

"রবিই প্রথমজন যিনি আমাকে মুগ্ধ করার কোনও চেষ্টাই করেননি বরং আমিই ওনাকে দেখে মুগ্ধ হয়েছিলাম"। মার্টিন স্কোর্সের তথ্যচিত্র জর্জ হ্যারিসন: `লিভিং ইন দ্য মেটিরিাল ওয়ার্ল্ডে` রবিশঙ্করের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা এভাবেই জানিয়েছেন বিটলস সম্রাট জর্জ হ্যারিসন।

পণ্ডিত শ্রী রবিশঙ্কর(১৯২০-২০১২)

লন্ডনের ট্র্যাফালগার স্কোয়ারই হোক বা নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। সারা পৃথিবীকেই পণ্ডিত রবি শঙ্কর ভরিয়ে তুলেছিলেন ধ্রুপদী সঙ্গীতের মূর্চ্ছনায়। ভারতীয় সঙ্গীতকে এভাবে বিশ্বের দরবারে প্রথম হাজির করেছিলেন রবিশঙ্করই। পরিচিত হয়েছিলেন ভারতীয় মার্গ সঙ্গীতের দূত হিসেবে।

টুইটারে শোকবার্তা বিনোদন জগতের

সকাল হতেই এসেছে সেই দুঃসংবাদ। সুরের জাদুকর পণ্ডিত রবিশঙ্কর আর নেই। শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। প্রয়াত সেতার মায়েস্ত্রোকে টুইটারে শ্রদ্ধা জানাল শোকস্তব্ধ ভারতের বিনোদন জগত।

সংসদে রণকৌশল ঠিক করতে আজই বৈঠক বামেদের

বাইশ নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে বৈঠকে বসছে চার বামদল। দুপুর বারোটা থেকে এ কে গোপালন ভবনে এই বৈঠক শুরু হওয়ার কথা। বামেদের তরফে জানা গেছে এফডিআই ইস্যুতে আসন্ন সংসদ অধিবেশনে বামেদের অবস্থান কী হবে সে বিষয়টিই প্রাধান্য পাবে আজকের বৈঠকে।

কেন্দ্র বিরোধিতায় এককাট্টা বাম, বিজেপি, তৃণমূল

বিমা এবং পেনশন ফান্ডে বিদেশি লগ্নির প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের বিরোধিতায় সরব বিরোধীরা। সংসদের ভিতরে ও বাইরে মনমোহন সিং সরকারের এই সিদ্ধান্তগুলির তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে বাম দলগুলি। ইউপিএ টুয়ের প্রাক্তন শরিক তৃণমূল কংগ্রেসও মন্ত্রিসভার সাম্প্রতিক সীদ্ধান্তের সমালোচনায় সোচ্চার। বিমায় বিদেশি বিনিয়োগে সায় থাকলেও , পেনশনে এফডিআইয়ের বিরোধিতায় সরব বিজেপি।