উইম্বলডনে খেলার টিকিট পেলেন না সোমদেব

উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে যোগ্যতাঅর্জন পর্ব থেকে ছিটকে গেলেন ভারতের পয়লা নম্বর খেলোয়াড় সোমদেব দেববর্মন। উইম্বডন কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডেই সোমদেব হেরে গেলেন। ফলে এবার আর ঐতিহ্যের অল ইংল্যান্ড কোর্টের সিঙ্গলসে কোনও ভারতীয়কে খেলতে দেখা যাবে না।

ডেভিস কাপে ক্লিন সুইপ লিয়েন্ডার-সোমদেবদের

এশিয়া-ওশিয়ানিয়া রেলিগেশন প্লে অফে ইন্দোনেশিয়াকে ক্লিন সুইপ করল ভারত। পাঁচটি ম্যাচেই জিতলেন ভারতীয় খেলোয়াড়রা। শনিবার ডাবলসে লিয়েন্ডাররা জিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই টাই জিতে গিয়েছিল ভারত। রবিবার নিয়মরক্ষার দুটি রিভার্স সিঙ্গলসেও জিতলেন সোমদেব দেববর্মনরা। প্রথম রিভার্স সিঙ্গসলে সহজেই জিতে নেন সোমদেব। ৬-৩, ৬-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পান ইউকি ভামরি। মাত্র ৪৫ মিনিটে ম্যাচ জিতে নেন ভারতের এই তরুণ খেলোয়াড়। ইউকি ভামরির পক্ষে খেলার ফল ৬-০, ৬-১।

ডেভিস কাপে ভারতের ধুঁয়াধার শুরুয়াত

ডেভিস কাপে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে শুরুটা অসাধারণ হল ভারতের। সিঙ্গলসে ভারতের জোরা ভরসা সোমদেব এবং ইউকি ভামরি, দুজনেই জিতলেন স্ট্রেট সেটে।

ভারতীয় টেনিসে বিদ্রোহের ঝড় থামল

দীর্ঘ এগারো সপ্তাহ পর ভারতীয় টেনিসের বিদ্রোহ আপাতাত মিটে গেল। শনিবার ১১ জনের বিদ্রোহী টেনিস জোটের খেলোয়াড়রা বিদ্রোহে ইতি টানার ঘোষণা করেন। সর্বভারতীয় টেনিস সংস্থাকে (এআইটিএ) বিদ্রোহী টেনিস খেলোয়াড়রা জানিয়ে দেন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২ এপ্রিল আসন্ন ডেভিস কাপ টাইয়ে তারা খেলবেন।

সোমদেবের স্বপ্নের প্রত্যাবর্তন, উঠলেন দ্বিতীয় রাউন্ডে

সময়টা বিশেষ ভাল যাচ্ছিল না তাঁর। চোট আর ক্রমাগত হারের ধাক্কা সেই সঙ্গে এআইটিএর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিতর্ক। এই নিয়েই ভারতীয় টেনিসের বর্তমানের সেরা সিঙ্গলস প্লেয়ার সোমদেব দেববর্মনের সময়টা কাটছিল। অসমের সেই ছেলেটাই আবার বিশ্ব টেনিসে প্রত্যাবর্তন ঘটালেন।