ইউপিএ দেশকে এগিয়ে নিয়ে গেছে, দাবি মনমোহনের

``ইউপিএ সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে।`` আজ কেন্দ্রে ইউপিএ-২-এর চার বছরের বর্ষপূর্তিতে কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড পেশ করার সময় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রিপোর্ট কার্ড পেশ করার সময় নিজের সরকারের ঢালাও প্রশংসায় মাতলেন প্রধানমন্ত্রী।

রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল সংসদ, বিরোধীদের সঙ্গে সামিল সপাও

শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তাল হয়ে উঠল সংসদ। ঘুষ বিতর্কে রেল মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে থাকেন এনডিএ ও সমাজবাদী পার্টির সাংসদরা। তুমুল হট্টগোল শুরু হয়। বারোটা অবধি সংসদের উভয়কক্ষ মুলতুবি হয়ে গেছে।

পবন-অশ্বিনীর প্রদত্যাগের প্রশ্নই নেই, জানিয়ে দিল কংগ্রেস

বিরোধীরা যতই রেলমন্ত্রী পবন বলশন ও আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের দাবি তুলুক, কংগ্রেস যে দুই বিশ্বাসভাজনকে এখনই কোনও কড়া দাওয়াই দিতে রাজি নয়,  তা স্পষ্ট করে দিল দশ জনপথ। কংগ্রেসের তরফে সাফাই, পূর্ণাঙ্গ তদন্তের পরই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে দু'জনের বিরুদ্ধে।

লোকসভায় 'সোনিয়াতন্ত্রের' বিস্ফোরক অভিযোগ সুষমার

লোকসভায় বিরোধী দল নেত্রী সুষমা স্বরাজ আজ ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আনলেন। আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী মন্তব্য করেছেন লোকসভায় সোনিয়া কংগ্রেসের সাংসদের তাঁর বক্তব্যে বাধা দেওয়ার জন্য উসকানি দিয়েছেন। তিনি সোনিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন, ``সোনিয়া গান্ধী যা চান সেটাই লোকসভায় হয়।``

ইতালীয় নাবিক কাণ্ডে সুর চড়ালেন সোনিয়া

ইতালীয় নাবিক কাণ্ডে এবার সরব হলেন ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী। জানিয়ে দিলেন অভিযুক্ত দুই ইতালীয় নাবিককে ভারতে ফিরিয়ে না দিলে ভারত কোনও কঠিন পদক্ষেপ নেবে না এটা ধরে নেওয়া ভুল। দুই দেশের মধ্যে ক্রমশ জটিল হতে থাকা সম্পর্কের মধ্যে এই মন্তব্য অতন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

পঞ্চায়েত ভোটে তৃণমূলকে জমি ছাড়তে নারাজ সোনিয়া

পঞ্চায়েত ভোটে তৃণমূলকে বিনা যুদ্ধে জমি ছাড়বে না কংগ্রেস। মালদার সভায় সেকথাই স্পষ্ট করে দিলেন সোনিয়া গান্ধী। আজ নারায়ণপুরে বরকত গণি খান চৌধুরীর নামাঙ্কিত ইন্সটিটিউট অব টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রী। আমন্ত্রিত হওয়া সত্ত্বেও অনুষ্ঠান গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

আমন্ত্রন উপেক্ষা করে কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে মঞ্চ ভাগে নারাজ মমতা

বরকত গনি খান চৌধুরীর নামাঙ্কিত গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভবনের শিলান্যাস উপলক্ষ্যে আজ মালদায় আসছেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধী। আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টিকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে কংগ্রেস-তৃণমূলের চাপানউতোর।

রায়গঞ্জেই হবে এইমস ধাঁচের হাসপাতাল, ঘোষণা সোনিয়ার

কল্যাণী না, রায়গঞ্জেই তৈরি হবে এইমসের ধাঁচে হাসপাতাল। গতকাল মহারাষ্ট্রের থানেতে একথা ঘোষণা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আর তাঁর এই ঘোষণার জেরে স্পষ্টতই খারিজ হয়ে গেল রাজ্য সরকারের প্রস্তাব।

তেলেঙ্গানা ইস্যুতে চাপে কংগ্রেস, ইস্তফা দিতে পারেন সাত সাংসদ

তেলেঙ্গানা ইস্যুতে প্রবল চাপে কংগ্রেস। তেলেঙ্গানা অঞ্চলের সাত জনকংগ্রেস সাংসদ ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন। শুধু তা-ই নয়, আজই তাঁরা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেনবলেও হুমকি দিয়ে রেখেছেন। এই সাত জন সাংসদ ইস্তফা দিলে সংসদে ইউপিএ-র সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব পড়বে। রাজ্যেও বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী ইস্তফা দিতে পারেন। আশঙ্কা সত্যি হলে সে ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়বে।