গেরুয়া সন্ত্রাস বিতর্কে শিন্ডের পাশেই দল
গেরুয়া সন্ত্রাস বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের পাশেই দাঁড়াল কংগ্রেস। সুশীলকমার শিন্ডের মন্তব্য বিকৃত করা হয়েছে বলেই কংগ্রেসের অভিযোগ। শুধু তাই নয়, বিজেপিকে পাল্টা দুষে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেছেন, দলীয় কোন্দল থেকে মানুষের নজর সরাতেই অযথা বিতর্ক তৈরি করছে দেশের প্রধান বিরোধী দল।