নিহত জঙ্গিরা বিদেশি: সুশীল কুমার শিন্ডে

বুধবার শ্রীনগরে জঙ্গি হামলার ঘটনায় সিআরপিএফের গুলিতে নিহত দুই জঙ্গিই বিদেশি বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। আজ লোকসভায় দাঁড়িয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি জানান ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথিতে একাধিক পাকিস্তানের ফোন নম্বর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থকে উদ্ধারীকৃত ওষুধ ও অনান্য বস্তু পাকিস্তানে তৈরি বলেও দাবি করেছেন তিনি। যদিও পাকিস্তানের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

ভান্ডারা ধর্ষণ কাণ্ডে নিগৃহীতাদের পরিচয় ফাঁস শিন্ডের, সমালোচনায় বিজেপি

আজ সংসদে ভান্ডারা ধর্ষণ কাণ্ড নিয়ে বক্তব্য পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে নিগৃহীতা তিন বোনের পরিচয় ফাঁস করে দিলেন। আজ এই ঘটনায় তৎক্ষণাৎ তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সাংসদে। স্বারাষ্ট্রমন্ত্রীর কথার প্রথম প্রতিবাদ জানান বিজেপি সাংসদ অরুন জেটলি। এরপর অন্য বিজেপি সাংসদরাও যোগ দেন তাঁর সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য পড়ে এই ঘটনার জন্য ভুল স্বীকার করে নিয়েছেন।

এনসিটিসি নিয়ে নরম মমতা, ইঙ্গিত দিলেন শিন্ডে

কেন্দ্রের প্রস্তাবিত এনসিটিসি নিয়ে অবশেষে কি জট কাটতে চলেছে? আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের বক্তব্য থেকে এমনই ইঙ্গিত মিলেছে। বকখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত, এনসিটিসি ইস্যুতে সুর নরম করেছেন মুখ্যমন্ত্রী। উস্কে দিলেন তৃণমূলের প্রতি কংগ্রেস হাইকমান্ডের অবস্থান নিয়ে জল্পনা।

সন্ত্রাসের সালতামামি

সন্ত্রাসবাদী হানায় রক্তাক্ত হায়দরাবাদের জনবহুল ও ব্যস্ত এলাকা দিলসুখনগর। এই প্রথম নয়। অতীতেও বার বার জঙ্গি হানায় রক্তে লাল হয়েছে চারমিনারের শহর। প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিরা বেছে নিয়েছে শহরের জনবহুল এলাকাকে। আঘাত হানা হয়েছে এমন সময়ে যখন বিস্ফোরণ ঘটালে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু নিশ্চিত হবে৷ফের সন্ত্রাসের থাবা।

জোড়া বিস্ফোরণে রক্তাক্ত হায়দরাবাদের মাটি, নিহত ১৬

হায়দরাবাদ বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত হয়েছেন ১১৭ জন। এই ঘটনার তদন্ত করবে এনআইএ। তদন্তে সাহায্য করবে অন্ধ্রপ্রদেশ পুলিস। লোকসভায় বিবৃতিতে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। এর আগে শুক্রবার সকালে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে।  হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

একই মঞ্চে মালিক-সইদ, বিতর্কের ঝড়

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক যতই ২৬/১১-এর মূল চক্রী হাফিজ সৈয়দের সঙ্গে তাঁর বৈঠকের কথা অস্বীকার করুন, ইসলামাবাদে মালিকের অনশন মঞ্চে দু`জনের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তি

অবশেষে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল বহু প্রতীক্ষিত বন্দি প্রত্যর্পণ চুক্তি ও ভিসা সরলীকরণ চুক্তি। সোমবার ঢাকায় একটি হোটেলে এই চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর। এই চুক্তির ফলে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারটি অনেকটাই সহজ হবে বলে মনে করছে ভারত। তবে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বা বন্দিদের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর হবে না বলে জানানো হয়েছে।   

গেরুয়া সন্ত্রাস বিতর্কে শিন্ডের পাশেই দল

গেরুয়া সন্ত্রাস বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের পাশেই দাঁড়াল কংগ্রেস। সুশীলকমার শিন্ডের মন্তব্য বিকৃত করা হয়েছে বলেই কংগ্রেসের অভিযোগ। শুধু তাই নয়, বিজেপিকে পাল্টা দুষে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেছেন, দলীয় কোন্দল থেকে মানুষের নজর সরাতেই অযথা বিতর্ক তৈরি করছে দেশের প্রধান বিরোধী দল।  

ধর্ষণের সাজা বাড়াতে আইন সংশোধনের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির গণধর্ষণ কাণ্ডের ন্যায়বিচার চেয়ে দেশ জুড়ে চলা বিক্ষোভের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে ঘটনার বিচারবিভাগীয় কমিশন গঠন করে তদন্তের আশ্বাস দিলেন। আজ সাংবাদিকদের সামনে এই ঘটনার মতো বিরল থেকে বিরলতম যৌন নিগ্রহের ক্ষেত্রে অভিযুক্ত অপরাধীদের শাস্তি কঠোরতর করার আর্জি জানাবেন বলেও জানিয়েছেন তিনি। দিল্লি সহ সারা দেশেই মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাঁরা প্রতিবাদে পথে নেমেছেন তাঁদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন এই পরিস্থিতিতে স্থৈর্যের পরিচয় দেওয়ার আবেদন করেন।