লোকসভায় 'সোনিয়াতন্ত্রের' বিস্ফোরক অভিযোগ সুষমার

লোকসভায় বিরোধী দল নেত্রী সুষমা স্বরাজ আজ ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আনলেন। আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী মন্তব্য করেছেন লোকসভায় সোনিয়া কংগ্রেসের সাংসদের তাঁর বক্তব্যে বাধা দেওয়ার জন্য উসকানি দিয়েছেন। তিনি সোনিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন, ``সোনিয়া গান্ধী যা চান সেটাই লোকসভায় হয়।``

জমি অধিগ্রহণ বিল নিয়ে ``বৃহত্তর ঐক্যমত`` রাজনৈতিক দলগুলির

সংসদের চলতি বাজেট অধিবেশনে পেশ হতে চলেছে জমি অধিগ্রহণ বিল। সংসদে বিলটি পেশ করার ব্যাপারে ``বৃহত্তর ঐক্যমত``-এ পৌঁছেছে রাজনৈতিক দলগুলি। নব্বই মিনিটের সর্বদলীয় বৈঠকের পর এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ ও লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।

নিহত জঙ্গিরা বিদেশি: সুশীল কুমার শিন্ডে

বুধবার শ্রীনগরে জঙ্গি হামলার ঘটনায় সিআরপিএফের গুলিতে নিহত দুই জঙ্গিই বিদেশি বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। আজ লোকসভায় দাঁড়িয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি জানান ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথিতে একাধিক পাকিস্তানের ফোন নম্বর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থকে উদ্ধারীকৃত ওষুধ ও অনান্য বস্তু পাকিস্তানে তৈরি বলেও দাবি করেছেন তিনি। যদিও পাকিস্তানের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দুত্বে ফেরার ইঙ্গিত বিজেপির

দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে কি ফের হিন্দুত্বের তাস খেলতে চলেছে বিজেপি? বিজেপি-আরএসএস বৈঠকের পর এই সম্ভাবনা জোরালো হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ইস্যুটিকে কী ভাবে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে তোলা যায় তা ঠিক করতে আজ সঙ্ঘের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতারা। 

রামের সার্টিফিকেট পেয়েও `শিবের` কাঁটা ফুটল মোদীর

একদিনের দুটো ঘটনা। আর এতে কখনও ফ্রন্টফুটে আবার কখনও ব্যাকফুটে চলে গেলেন নরেন্দ্র মোদী। বিজেপি সভাপতি হিসাবে রাজনাথের প্রত্যাবর্তনের পর, অনেকে ধরেই নিয়েছিলেন প্রধানমন্ত্রীর দৌড়ে মোদী অনেকটা এগিয়ে যাবেন। বিজেপির বিক্ষুব্ধ নেতা রাম জেঠমালানির কথাতেও সেই সুরই প্রকাশ পায়। মোদীর সবচেয়ে বড় `ডিসঅ্যাডভান্টেজ` ধর্ম নিরপেক্ষতার ইস্যুতে একেবারে সবুজ কার্ড দেখিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী প্রার্থীর জন্য আমি মোদীর পাশে আছি। আমার কাছে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা হলেন মোদী।"

বাড়ছে এফডিআই নিয়ে ভোটাভুটির সম্ভাবনা

এফডিআই নিয়ে একশো চুরাশি ধারায় আলোচনা এবং ভোটাভুটিতে সম্ভবত রাজি কেন্দ্রীয় সরকার। গতকাল সংসদের দুকক্ষের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। রুখতে হবে বিজেপিকে।

এফডিআই নিয়ে আলোচনায় কমলনাথ, সুষমা, জেটলি

এফডিআই নিয়ে সংসদে আলোচনা প্রক্রিয়া ঠিক করতে আজ অরুণ জেটলি ও সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। রাজনৈতিক মহলের অনুমান টানা অচলাবস্থার পর এবার এফডিআই নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রস্তুত সরকার। বুধবারই এফডিআই ইস্যুতে সংসদে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে শরিক ডিএমকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ১৮৪ ধারায় এফডিআই নিয়ে ভোটাভুটিতেও রাজি হয়ে যেতে পারে কেন্দ্রীয় সরকার।

তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ, দিনের মত মুলতুবি সংসদ


শীতকালিন অধিবেশনের প্রথম দিনই খারিজ হয়ে গেল তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব। অনাস্থা আনতে চেয়ে লোকসভা অধ্যক্ষের দফতরে নোটিশ দিয়ে আসেন সুদীপ বন্দোপাধ্যায়। বিরোধীদের প্রবল চাপে বেলা ১২.৩০ টার পরেই মুলতুবি হয়ে যায় সংসদের উভয় কক্ষই। অধিবেশনের শুরুতেই  সংসদের দুই কক্ষেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। উওর প্রদেশের রাজনীতি নিয়ে বিক্ষোভ শুরু করে সপা-বিএসপি। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে এই দু'দলের সাংসদরা। বেলা ১২.৩০টা অবধি মুলতুবি রাখা হয়েছিল লোকসভা। দিনের মত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। প্রথম দফায় স্থগিত থাকার পর আবার ১২.৩০ টায় সংসদ শুরু হলে আবআর উত্তাল হয় সংসদ। আনাস্থা প্রস্তাব খারিজ করেই আজকের মত মুলতুবি করা হয় লোকসভাকে।

শীতের যুদ্ধ প্রস্তুতিতে বৈঠকে এনডিএ

 এনডিএর মধ্যে থাকা জেডিইউ ইতিমধ্যেই জানিয়েছে তারা সংসদ অচল করার বিপক্ষে। নিজেদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছে তারা। অন্যদিকে বামেরাও ১৮৪ ধারায় ভোটাভুটি সহ আলোচনা চাইছে। সংসদে নিজেদের গুরুত্ব ধরে রাখতে এনডিএ  বামেদের পথেই চলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।