টোপা কূলের অম্বল

সরস্বতী পূজো না হলে নাকি কূল খেতে নেই। তা পুজোর দিন যখন এসেই গেল তখন পূজোর ভোগের শেষ পাতের মাস্ট মেনু কূলের অম্বলের রেসিপির হাল হদিশ রইল এবার আমাদের পাতায়।

কুমড়ো ইলিশ

আজ সরস্বতী পুজো। বাঙাল বাড়িতে আজ কুমড়ো দিয়ে জোড়া ইলিশ মাস্ট। শুধু মনে রাখতে হবে ইলিশ টুকরো গুলো যেন জোড় সংখ্যায় হয়। যদিও বহুল প্রচলিত, তবুও আজ আমদের হেঁসেলে রইল এই রেসিপির সুলুক সন্ধান।

ভালবাসি, ভালবাসি...

আজ সরস্বতী পুজো। বাঙালিদের চিরন্তন প্রেম দিবস। গত কাল ভ্যালেন্টাইনস ডের রেশ কাটতে না কাটতেই আজকে হাতের মুঠোয় আর একটা গোটা প্রেমের দিন। সরস্বতী পুজোর আবেদন কিন্তু সার্বজনীন। ভ্যালেন্টাইনস ডে-র পাশ্চাত্য প্রভাব নিয়ে যাঁরা নাক সিঁটকান আজকের দিনে কিন্তু তারাও বেশ উদার। সরস্বতী পুজোয় প্রেম নিয়ে একটু বড়োরা যেমন নস্ট্যালজিক, জেন ওয়াইও তেমনই রোম্যান্টিক। নতুন শাড়ি, ভরপুর ঝাড়ি, সরস্বতী পুজোর মূল মন্ত্র। স্কুল কলেজের জিনস টপের আধুনিকারা আজ অনভ্যস্ত শাড়ির আঁচলে অনন্যা।

ব্রিটেনে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মালালা

হাসপাতাল থেকে ছাড়া পেল মালালা ইউসুফজাহি। পাকিস্তানের সোয়াতে মেয়েদের শিক্ষার অধিকারের স্বপক্ষে সওয়াল করায় গত বছরের অক্টোবরে তালিবানরা তাঁর কপালে গুলি করে। কোনও মতে প্রাণে বেঁচে গেলেও চিকিৎসার জন্য তাঁকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। সেখানকার হাসপাতাল থেকেই আজ ছাড়া পেলেন মালালা। তবে এ মাসের শেষেই মাথায় ফের অস্ত্রপচারের জন্য তাঁকে আবারও হাসপাতালে ভর্তি হতে হবে।

পড়াশুনার মাসুল, তালিবানি গুলিতে ক্ষত বিক্ষত পাক কিশোরী

তালিবানদের রক্তচক্ষু উপেক্ষা করে পড়াশুনা চালিয়ে যেতে চেয়েছিল মালালা ইউসুফজাই। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আর সেই স্বপ্নেরই মাসুল দিতে হল চোদ্দ বছরের এই কিশোরীকে। স্কুলের সামনে তালিবানি বুলেটে ক্ষত বিক্ষত হতে হল মালালাকে। পেশোয়ারের সামরিক হাসপাতালে গুরুতর জখম মামালার চিকিতসা চলছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-এ-তালিবান। বছর চারেক আগে পাকিস্তানের সোয়াতে শুরু হয়েছিল তালিবানি দাপট। গোটা অঞ্চল জুড়ে শুরু হয়েছিল চরম অরাজকতা। পশ্চিমি সংস্কৃতির প্রচার হচ্ছে এই অজুহাতে প্রায় সব স্কুল বন্ধ করে দিয়েছিল তালিবান। তালিবানি ফতোয়ায় নিষিদ্ধ হয়ে ছিল মেয়েদের স্কুলে যাওয়াও। কিন্তু এই ফতোয়া মানতে পারেনি বছর এগারোর মালালা ইউসুফজাই। গুল মাকাই ছদ্মনামে উর্দুতে ব্লগ লেখা শুরু করেছিল সে। আর তখন থেকেই হয়ে উঠেছিল তালিবানের চক্ষুশূল। সাহসিকতার সঙ্গে শিক্ষা ও শান্তির প্রচার করার জন্য পাক সরকারের তরফে পুরস্কার দেওয়া হয়েছিল তাকে। মালালার স্বপ্ন ছিল বড় হয়ে চিকিত্‍সক হবে সে।

সেনাপ্রধানকে ঘুষ, দিল্লি হাইকোর্টে অভিযোগ নস্যাত্‍ তেজেন্দ্র সিংয়ের

সেনাপ্রধান ভি কে সিংয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে কড়া জবানবন্দি দিলেন ভারতীয় ফৌজের অসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিং। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এই প্রাক্তন প্রধান জানান, টেট্রা ট্রাক কেনার জন্য সেনাপ্রধান বিজয়কুমার সিংকে কোনওরকম ঘুষের প্রস্তাব তিনি দেননি। পুরোটাই সেনা সদরের পরিচালকদের তৈরি ভিত্তিহীন অভিযোগ।

সেনাপ্রধানের নিশানায় তেজেন্দ্র সিং, অভিযোগ খারিজ প্রতিরক্ষা বিজ্ঞানীর

জেনারেল ভি কে সিংয়ের তরফে সিবিআই-কে পাঠানো অভিযোগপত্রে সুনির্দিষ্ট ভাবে তাঁকে ঘুষের প্রস্তাব দেওয়ার দায়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে সিবিআই-সূত্রে খবর, চিঠিতে দুর্নীতির টাকার অঙ্ক লেখা হয়নি। এই পরিস্থিতির মধ্যেই শনিবার সরাসরি জেনারেল ভি কে সিংয়ের অভিযোগের বিরোধিতা করেছেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা `ডিআরডিও`-র প্রধান ভি কে সারস্বত।

প্রেমে ব্যর্থ, আত্মহত্যার চেষ্টা তরুণীর

প্রেমে ব্যর্থ হয়ে হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগদেবীর বন্দনায় বাঙালির ভ্যালেন্টাইনস ডে

একে সরস্বতী পুজো। তার সঙ্গে বইমেলা। প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ার জন্য একেবারে আদর্শ যুগলবন্দি। আজ হলও তাই। পুজোমণ্ডপ থেকে মিলনমেলা, সর্বত্র বিছিয়ে রইল টুকরো প্রেমের কদমফুল।