আবার অশান্ত অসম, মৃত ৬

প্রায় তিন মাস শান্ত থাকার পর ফের অশান্ত অসম। এ মাসের ১০ তারিখ থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত মোট ছ`জনের মৃত্যু হয়েছে। হিংসার অধিকাংশ ঘটনাই ঘটছে বোড়ো জনজাতী অধ্যুষিত এলাকাগুলিতে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তখনই হিংসা মোকাবিলায় তাঁর সরকার কী পদক্ষেপ নিয়েছেন, প্রধানমন্ত্রীকে বিস্তারে জানান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

অসমে জনসংখ্যা বাড়ার পিছনে `অশিক্ষিত মুসলমান`দের দায়ী করলেন গগৈ

অসমে ক্রমশ বাড়তে থাকা জনসংখ্য পিছনে অশিক্ষিত মুসলমানদের দায়ী করলেন অসমের মুখ্যমন্ত্রী তরণ গগৈ। অসমের জনসংখ্যার বেশিরভাগই মুসলমান। আর এর পিছনে বাংলাদেশ থেকে আসা মুসলমানদের মধ্যে অনিয়ন্ত্রিত জন্ম হারকেই দায়ী করেছেন গগৈ।

অসমে ফের কার্ফু জারি

ফের হিংসা মাথাচাড়া দিতে শুরু করেছে অসমে। এখনও পর্যন্ত গত কয়েকদিনে সংঘর্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কোকরাঝাড়ে অনির্দিষ্টকালের কার্ফু জারি করেছে প্রশাসন। এছাড়া চিরাং এবং ধুবরি জেলাতেও জারি হয়েছে কার্ফু। তিন জেলায় ফ্ল্যাগমার্চ করেছে সেনা।

গোষ্ঠী সংঘর্ষে বিধ্বস্ত অসমে প্রধানমন্ত্রী মনমোহন সিং

অসম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। কোকড়াঝাড়ে ত্রাণশিবির পরিদর্শন করে এমনই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

গুয়াহাটির শ্লীলতাহানি, পুলিসকে আল্টিমেটাম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটির ব্যস্ত রাস্তায় তরুণীর শ্লীলতাহানির ঘটনায় দোষীদের ধরতে পুলিসকে দু`দিনের সময়সীমা বেঁধে দিলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। গতকালই স্পেশাল টাস্কফোর্স গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী