টাস্ক ফোর্স গঠনের পরও অগ্নিমূল্য সবজি বাজার
ফের অগ্নিমূল্য সবজির বাজার। লঙ্কা থেকে শুরু করে বেগুন, পটল, আলুসহ দাম বেড়েছে সবকিছুরই। কয়েকদিন আগে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গঠিত হয় নজরদারি কমিটিও। সেইমত রাজ্যের সর্বত্র বাজার পরিদর্শনে নামেন টাস্কফোর্সের সদস্যেরা।