ইডেনে ভারত-পাক ম্যাচের টিকিট নিমেষে শেষ

নিমেষে শেষ হয়ে গেছে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট। বুধবার রাতে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করা হয়েছিল বুধবার রাতে। মাত্র তিনহাজার টিকিট নিমেষের মধ্যে শেষ।

ভারী পকেটের চাঁদে পাড়ি

বৈজ্ঞানিক গবেষণা ? মহাবিশ্বের রহস্য সন্ধান ? না, এ সব কিছুই নয়। উদ্দেশ্য নিখাদ বাণিজ্য। পয়সা থাকলেই হল। কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসতে পারবেন চাঁদে। তবে, এ জন্য পকেট একটু ভারী হতে হবে। দুজনের চন্দ্রযাত্রার টিকিটের দাম ভারতীয় মুদ্রায় সাকুল্যে সাত হাজার কোটি। উদ্যোগী মার্কিন মুলুকের এক বেসরকারি সংস্থা।

টিকিটের দাম বাড়া নিয়ে অসন্তুষ্ট সল্লু

সল্লু ভাইয়ের পরবর্তী ছবি `এক থা টাইগার` এর টিকিটের দাম বেড়ে যাওয়ায় বেজায় চটেছেন তিনি। মাল্টিপ্লেক্সের দর্শকদের বেশ কিছুটা বেশি খরচ করতে হবে। তবে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই সিনেমার টিকিটের দাম কমে যাবে বলেও আশাবাদী তিনি।

রেল টিকিটে কালোবাজারি নিয়ে উত্তাল লোকসভা

বাদল অধিবেশনের শুরু থকেই অসম প্রশ্নে উত্তাল সংসদ। এবার রেলের টিকিটের কালোবাজারি ইস্যুতে উত্তাল হল লোকসভা। বৃহস্পতিবার সাংসদদের প্রশ্নবাণের মুখে পড়েন রেলমন্ত্রী মুকুল রায়। সাফাই দেওযার চেষ্টাও করেন সাধ্যমত। কিন্তু বারেবারেই হই হট্টগোলে বাধা পড়ে তাঁর বক্তব্য।

টিকিট বিতর্কে অলিম্পিক

সারি সারি টিকিট কাউন্টার। সামনে দীর্ঘলাইন। একেবারে চাতক পাখির মত হাপিত্যেশ হয়ে বসে থাকা একটা টিকিটের জন্য। কিন্তু খাঁখা করছে টিকিটশূন্য কাউন্টারগুলি। একটাও টিকিট নেই। এর মানে তো লন্ডনের প্রতিটি স্টেডিয়ামেই উপচে পড়া ভিড় হওয়া উচিত। কিন্তু তা ঘটছেনা। গ্যালারির সিংহভাগই খালি বাস্কেটবল বা ভলিবলের ম্যাচগুলিতে। আর এই টিকিট কারচুপির প্রতিবাদে এখন রোষের মুখে আয়োজক কমিটি। আর এই কারচুপির প্রতিবাদে স্টেডিয়ামের বাইরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু এই কারচুপি হচ্ছে কিভাবে? সূত্রটা কোথায়?

টিকিট তৈরিতে পাল্টা জবাব ইস্টবেঙ্গলের

বড় ম্যাচের টিকিট তৈরিতে পাল্টা জবাব দিল ইস্টবেঙ্গল। টিকিটের রঙ লাল হলুদ। সঙ্গে থাকছে আশিয়ান জয়ের ছবি। এর আগে প্রথম ডার্বিতে মোহনবাগানের সবুজ-মেরুণ রঙের টিকিট করাতে ডার্বির উত্তাপ বেড়ে গিয়েছিল।

বাতানকুল সফরে পরিচয়পত্র আবশ্যিক করল রেল

ট্রেনের টিকিটে দালালরাজ রুখতে নয়া উদ্যোগ নিল রেল। এবার বাতানকুল কামরায় সফর করতে গেলে প্রামান্য পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে যাত্রীদের।

আধ ঘণ্টাতেই শেষ টিকিট

শুরুতেই তাল কাটল সপ্তদশ কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উত্সবের। আগামিকাল বিকেল সাড়ে তিনটেয় নেতাজী ইনডোর স্টেডিয়ামে উত্সবের আনুষ্ঠানিক সূচনা। তার জন্য সাধারণ টিকিট দশ টাকা দামে বুধবার সকাল আটটা থেকে নন্দনের টিকিট কাউন্টারে বিক্রি হওয়ার কথা।