আয়কর হানাকে কংগ্রেসের চক্রান্ত বললেন গড়কড়ি

প্রাক্তন বিজেপি সভাপতি নিতিন গড়কড়ি তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে বুধবার উড়িয়ে দিলেন। এই সমস্ত অভিযোগই আসলে ইউপিএ আর কংগ্রেসের চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। শুধুমাত্র তাই নয় আয়কর দফতরের যে সমস্ত অফিসাররা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে তাঁর ফার্মে হানা দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে তাঁদেরকে দেখে নেওয়ার হুমকিও দিলেন গড়কড়ি।

লক্ষ্য ২০১৪: কংগ্রেসের মুখ রাহুল

২০১৪-এ কংগ্রেস ফের ক্ষমতায় এলে রাহুল গান্ধী কি প্রধানমন্ত্রী হবেন? জাতীয় রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই ঘুরে ফিরে আসছে এই প্রশ্ন। কংগ্রেসের নেতারাও প্রকাশ্যে সোনিয়া পুত্রের পক্ষে সওয়াল করছেন। রাজনৈতিক মহলের ধারণা, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে না। দলীয় নেতা-কর্মীদের দাবিতেই তাঁকে প্রধানমন্ত্রী করা হচ্ছে - এমনটাই দেখাতে চান সোনিয়া গান্ধী। আর দলনেত্রীর মনোভাবের সঙ্গে সঙ্গতি রেখেই রাহুলের পক্ষে মুখ খুলছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এমনিতে, কংগ্রেসে রাহুল গান্ধী অঘোষিত নাম্বার টু। বিহার, উত্তরপ্রদেশ নির্বাচনে ভরাডুবির দায় তাঁর ওপর অনেকটাই বর্তালেও দলে রাহুল গান্ধীর গুরুত্ব ক্রমশ বেড়েছে। রামলীলা ময়দানে প্রকাশ্য জনসভাই হোক বা সুরজকুণ্ডের অধিবেশন, সংবাদ বৈঠক - গত কয়েকমাসে রাহুল গান্ধীকে কংগ্রসের বিভিন্ন কর্মসূচিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

শীতের অধিবেশনের আজ ইউপিএ-র নৈশভোজ

চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে আজ ইউপিএ শিবিরের সমস্ত শরিকদলের নেতানেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তখনই খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি সিলিণ্ডারের সংখ্যা কমানো সহ বিভিন্ন ইস্যুতে কীভাবে সংসদে বিরোধীদের আক্রমণ সামাল দেবে সরকার, তার রণকৌশল ঠিক করা হবে।

কংগ্রেসে রাহুল যুগের শুরু, পেলেন নির্বাচন কমিটির দায়িত্ব

বহুদিন ধরেই তাঁকে সামনের সারিতে আনতে চেয়েছিল দল। মন্ত্রিসভায় আসার জল্পনা চলেছে দীর্ঘদিন। অবশেষে তাঁর কাঁধে ন্যস্ত হল আগামী নির্বাচনের গুরু দায়িত্ব। ২০১৪-র লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে সোনিয়া তনয়ের কাঁধেই দায়িত্ব দিল কংগ্রেস। সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল, দ্বিগবিজয় সিং, মধুসূদন মিস্ত্রী, জয়রাম রমেশ এবং জনার্দন দ্বিবেদীকে নিয়ে গঠিত নির্বাচনী সমন্বয় কমিটির প্রধান হলেন রাহুল গান্ধী। এখানেই শেষ নয়। কংগ্রেস সূত্রে খবর রাহুলের দায়িত্ব বাড়তে পারে এআইসিসিতেও।

চৌতালার আনা অভিযোগ খারিজ করলেন রাহুল

হরিয়ানার মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার আনা কর ফাঁকির অভিযোগ পত্রপাঠ খারিজ করলেন রাহুল গান্ধী। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। ২০০৮ সালে হরিয়ানার পলওয়াল জেলার হাসানপুর গ্রামে সাড়ে ছয় একর জমি কেনেন রাহুল গান্ধী। ওই জমি কেনার সময়ই তিনি কর ফাঁকি দেন বলে অভিযোগ। পাশাপাশি বাজারদরের চেয়ে অনেক কম দামে রাহুল ওই জমি কেনেন বলেও অভিযোগ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্ত দাবি করেন তিনি। হরিয়ানার মুখ্যমন্ত্রীর আনা এই অভিযোগ সর্বৈব মিথ্যা বলে খারিজ করেছে রাহুল গান্ধীর দফতর। এই অভিযোগ ভিত্তিহীন এবং মানহানিকর বলেও অভিযোগ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। জমি কেনার ক্ষেত্রে কোনওরকম অনিময় হয়নি বলেই রাহুল গান্ধীর দফতর সূত্রে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে।

সমর্থন প্রশ্নে সিদ্ধান্ত পরে: মায়াবতী

এফডিআই ইস্যুতে সিদ্ধান্ত করতে আজই বৈঠকে বসছে বিএসপির কর্মসমিতি। তারপরই জানা যাবে, কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহার, নাকি সরকারকে সমর্থন দিয়ে যাওয়া, কী সিদ্ধান্ত নেবেন মায়াবতী। গতকাল লখনউতে এক জনসভায় নানান ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের কড়া সমালোচনা করেছেন মায়বতী। তবে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে মায়াবতীর তীব্র আপত্তি থাকলেও কেন্দ্রের ওপর সমর্থন প্রত্যাহারের বিষয়টি নিয়ে দলের অবস্থান এদিন খোলসা করেননি। সভামঞ্চ থেকেই জানিয়ে দিয়েছেন, দলের কর্মসমিতির বৈঠকে বুধবার এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও তিনটি কোল ব্লক বাতিলের মুখে

বণ্টন হয়ে যাওয়া কয়লার ব্লক গুলোর মধ্যে আরও ৩ টি বাতিলের সুপারিশ করল কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। কয়লা মন্ত্রক যদি এই ৩ টি ব্লক বাতিলের প্রস্তাব মেনে নেয় সেক্ষেত্রে সঠিক ভাবে কাজ শুরু না হওয়ার জন্য বাতিল হওয়া ব্লকের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৭ এ। এর আগেও ৪ টি ব্লক বাতিলের প্রস্তাব এসেছিল এই গোষ্ঠীর কাছ থেকে।