বস্টন বিস্ফোরণ: পুলিসের গুলিতে মৃত এক সন্দেহভাজন

বস্টন ম্যারাথন বিস্ফোরণে অভিযুক্ত দুই সন্দেহভাজন চেচনিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিস। দুজনের মধ্যে একজন পুলিসের গুলিতে মারা গিয়েছে।  মৃতের নাম তামেরলন সারনাইভ। অপর সন্দেহভাজন, ১৯ বছরের জোখর সারনাইভকে খুঁজতে বাড়ি বাড়ি চিরুনি তল্লাসি চালাচ্ছে পুলিস। বস্টনের গভর্নর সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেড়তে আর্জি জানিয়েছেন।

টেক্সাসে তীব্র বিস্ফোরণ, মৃতের সংখ্যা সত্তরোর্ধ হওয়ার আশঙ্কা

বস্টনের পর টেক্সাস। দু`দিনের মধ্যেই ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি। স্থানীয় সময় সন্ধে আটটা নাগাদ দক্ষিণ আমেরিকার টেক্সাসের ওয়াকো অঞ্চলের একটি সার কারখানায় বিস্ফোরণে মারা গিয়েছেন প্রায় ৬০ জন। সরকারি ভাবে মারা যাওয়ার খবর নিশ্চিত করা না হলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা শতাধিক।

বস্টন বিস্ফোরণে প্রেসার কুকার, তদন্তে এফবিআই

বোস্টনে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ হাতে পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন সংবাদমাধ্যমে খবর, বিস্ফোরণের সঙ্গে সৌদি আরবের বাসিন্দা এক যুবককে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এক বিদেশি কৃষ্ণাঙ্গও সন্দেহের তালিকায় রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যদিও, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়ে দিয়েছে এফবিআই। বিস্ফোরণে প্রেসার কুকার বম্ব ব্যবহৃত হয়েছিল বলে গোয়েন্দাদের সন্দেহ।

৩৫ বছরের জেল হল হেডলির

২০০৮- মুম্বই সন্ত্রাস হামলার মূল অভিযুক্ত লস্কর এ তৈবার জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি দোষী সাব্যস্ত হলেন। শাস্তি হিসাবে হেডলিকে ৩৫ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত।  তদন্তের কাজে সহায়তা করায় হেডলিকে প্রাণদণ্ড দেওয়া হল না বলে মার্কিন অ্যাটর্নি জেনারেল জানান। দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তি ঘোষণার প্রক্রিয়া শুরু হতে কিছুটা সময় লাগে। শিকাগো আদালতে কড়া নিরাপত্তার মধ্যে হেডলির সাজার মেয়াদ ঘোষণা করা হয়।

২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রীর পঁয়ত্রিশ বছর কারাদন্ডের দাবি জানিয়েছিলেন সরকারি আইনজীবী। এর আগে হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দেয় ওয়াশিংটন। তদন্তে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন হেডলি। আমেরিকায় থেকে অন্য দেশের বিচার প্রক্রিয়ায় উপস্থিত হতেও তার আপত্তি নেই বলে জানিয়েছিলেন।

ডেভিড হেডলির প্রত্যর্পণ সম্ভবনা খারিজ ওয়াশিংটনে

মুম্বই হামলায় জড়িত লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে এখনই হাতে পাচ্ছে না দিল্লি। হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দিয়েছে ওয়াশিংটন। তদন্তে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে হেডলি।

বোফর্সের জমানা শেষ, নতুন কামান কেনার ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের

বোফর্সের পর ফের হালকা কামান কিনতে চলেছে ভারতীয় সেনা। শুক্রবার ভারতীয় সেনার পাঠানো ১৪৫টি মার্কিন এম৭৭৭ কামান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে মন্ত্রক। এজন্য মোট ৩ হাজার কোটি টাকা খরচ করবে ভারত। ফলে ২৭ বছর পর ভারতীয় সেনার অস্ত্রাগারে ফের আসতে চলেছে হালকা কামান।