কান-জুরির বিদ্যালাভ

মুকুটে আরেকটি পালক। ২০১৩-র কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরির সদস্য হচ্ছেন বিদ্যা বালান। নক্ষত্র খচিত এই জুরির শীর্ষে রয়েছেন অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এছাড়াও আছেন নিকোল কিডম্যান, অ্যাং লি, জাপানের নির্দেশক নাওমি কাওয়াসে, স্কটিশ পরিচালক লিন রামসি, রোমানিয়ার নির্দেশক ক্রিস্টিয়ান মানগুই, ফরাসি অভিনেতা, পরিচালক ড্যানিয়েল ওটাইওল এবনহ ক্রিস্তোফ ওয়ালৎস।

সাত পাকে বিদ্যা-সিদ্ধার্থ

বেলা গড়াতেই গুজবে পরিণত হল বিদ্যার বিয়ের খবর। শোনা গিয়েছিল ভোরের আলো ফোটার আগেই নাকি বিয়ে সেরে ফেলেছেন বিদ্যা। তবে সেই খবর পুরোটাই ছিল ভুয়ো। বেলা ১১টা নাগাদ মুম্বইয়ের গ্রিন মাইল বাংলোয় গাঁটছড়া বাঁধলেন বিদ্যা ও ইউটিভি ডিজনি সিইও সিদ্ধার্থ রয় কপুর। তামিল ও পঞ্জাবি রীতে মেনে প্রায় ১ ঘণ্টা ধরে চলে বিয়ে পর্ব।

মেহেন্দিতে বাঙালি বিদ্যা

বিদ্যা বালনের বাংলা প্রেম কারও অজানা নয়। কেরিয়ার শুরু বাংলা ছবি দিয়ে। বলিউডেও আত্মপ্রকাশ খাঁটি বাঙালি মেয়ে ললিতার চরিত্রে। কাহানির পর সেই প্রেম বেড়ে গেছে চতুর্গুণ। তার প্রমাণ পাওয়া গেল বিদ্যার মেহেন্দিতেও। রাসবিহারী মোড়ের মহারানির চায়ের চমকে পাগল বিদ্যা মেহেন্দিতে সেজেছিলেন আগাগোড়া পাক্কা বাঙালি হবু কনে।

লেডি খানের ঘরোয়া সঙ্গীত

গত তিন বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন বিদ্যা-সিদ্ধার্থ। কখনই একসঙ্গে ক্যামেরার সামনে আসেননি দুজন। মঙ্গলবার সঙ্গীতের আগে প্রথম বারের জন্য একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তাঁরা।

দুপুর গড়ালেই সিল্কের সঙ্গীত

শুরু হয়ে গেল বিদ্যার বিয়ের অনুষ্ঠান। বিয়ের তিন দিন আগে আজই সঙ্গীতের আসর বসছে বিদ্যার বাড়িতে। বেশ কিছুদিন ধরেই বিদ্যার সুপারহিট গানের মেডলি বানিয়ে মহড়া দিয়েছেন তুতো ভাইবোনেরা। আজ সেই মেডলির সঙ্গেই নাচবে বিদ্যার পুরো পরিবার।

বিদ্যার সঙ্গীতে নাচবেন ডার্টি সিল্ক

আগামী ১৪ তারিখই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাড়ির ছোট মেয়ে। তার আগে ১১ তারিখ সঙ্গীত। বালন পরিবারে তাই এখন তুমুল ব্যস্ততা। চলছে শেষমুহূর্তের প্রস্তুতি।

বিদ্যার বিয়ের অজানা কথা

সিদ্ধার্থ রয় কপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা গোপন রেখেছিলেন প্রায় ৩ বছর। বিয়ের খবরও লোকে জানতে পেরেছে একেবারে শেষলগ্নে এসে। সারাবছর ধরে সইফিনার বিয়ে নিয়ে শোরগোল মধ্যেই যেন চুপিসারে পুরো ব্যাপারটা গুটিয়ে নিয়েছেন বিদ্যা। বিয়েটাও সারছেন চুপিসারেই। বলিউডের আর পাঁচটা বিগ ফ্যাট ওয়েডিংয়ের মতো কোনও ফাইভ স্টার বলরুম বা অভিজাত মন্দিরে নয়। সিদ্ধার্থের পৈতৃক বাড়িতে বসবে বিদ্যার বিয়ের আসর।

বিদ্যার রিসেপশন চেন্নাইতে?

আর কিছুদিন পরেই গাঁটছড়া বাঁধবেন বলিউডের লেডি খান। বিয়ের খবর আসার পর থেকেই শুরু হয়ে গেছে নানাবিধ ফিসফাস। তার মধ্যেই এসে চলেছে একের পর এক চমক। এবারে খবর মুম্বইতে নয়। নিজের শহর চেন্নাইতেই নাকি বিয়ের রিসেপশন হবে বিদ্যার।

বিদ্যার বিয়ের গেস্ট লিস্ট রেডি

প্রথমে পাত্রের নাম, তারপর বিয়ের পোষাক, অবশেষে বিয়ের দিন। এভাবেই আস্তে আস্তে সামনে আসছে বিদ্যার বিয়ের খুঁটিনাটি। এবারে এসে গেল গেস্ট লিস্ট। কে কে নিমন্ত্রিত বিদ্যার বিয়েতে?