মা `ডাইনি`, তাই ছেলের মৃতদেহ সত্‍কার হল না তিনদিনেও

মৃত্যু হলেও ছেলের মৃতদেহ তিন দিন সত্‍কার করতে পারলেন না এক আদিবাসী মহিলা। ডাইনি সন্দেহে ওই মহিলার ছেলের মৃতদেহ আটকে রাখে গ্রামবাসীদের একাংশ। পরে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার মৌপাল গ্রামে।

উন্নয়নের বার্তা দিয়ে মাওবাদীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পরিবর্তনের জমানার প্রথম পনের মাসে জঙ্গলমহলে উন্নয়নের কাজ কতটা এগিয়েছে তা জানতে ও জানাতে বেলপাহাড়িতে জনতার মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত ঝাড়গ্রাম মহকুমার এই প্রত্যন্ত ব্লক সদরে মুখ্যমন্ত্রীর সভা পর্যবসিত হল সেই প্রতিশ্রুতি আর হুঁশিয়ারির পুনরাবৃত্তিতেই!

ঝাড়গ্রামে ধৃত দুই মাও নেতা

বাংলা-ওড়িশা সীমানায় দু`জন মাওবাদী নেতা-সহ বেশ কয়েকজন সন্দেহভাজন সিপিআই(মাওবাদী) সদস্যকে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছে নয়াগ্রামে মাওবাদীদের এরিয়া কমান্ডার রঞ্জন মুন্ডা এবং মাওবাদী নেতা জয়ন্ত।

হুমকির জেরে ফের বন্ধ কেশপুরের সিপিআইএম কার্যালয়

হুমকির মুখে ফের বন্ধ হয়ে গেল কেশপুরের আনন্দপুরে সিপিআইএমের দলীয় কার্যালয়। গত ১০ জুলাই দীর্ঘ ১৪ মাস পর ওই কার্যালয়টি খোলা হয়েছিল। গত বছরের মে মাসের বিধানসভা ভোটের পর থেকে ঘরছাড়া কেশপুরের বিভিন্ন গ্রামের বেশ কিছু সিপিআইএম সমর্থক সেখানে থাকতে শুরু করেন।

বেলপাহাড়িতে তৃণমূল নেতা খুন, গ্রেফতার ৪

বেলপাহাড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করল পুলিস। শনিবারই একজনকে গ্রেফতার করেছিল বেলপাহাড়ি থানার পুলিস।

মুরাকাটি থেকে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য

পশ্চিম মেদিনীপুরের মুরাকাটি থেকে বুধবার এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করল পুলিস। ধৃত সদস্যের নাম আশুতোষ মাহাত ওরফে চিরু। আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে তাঁকে।

তৃণমূলে যোগদানে গররাজি হওয়ায় শ্লীলতাহানি

তৃণমূলে যোগ দেওয়ার জন্য গত ২ মাস ধরেই দেওয়া হচ্ছিল হুমকি। শনিবার রাতে তা পরিণত হল পরিকল্পিত আক্রমণে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার কানাইদিঘিতে। আক্রান্ত মহিলা অভিযোগ করেছেন, প্রথমে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।

একশো দিনের প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে বিট অফিসার

বনসৃজনের জন্য একশো দিন কাজের প্রকল্পের কোনও কাজ না-করিয়েই, স্থানীয় কয়েকজন যুবককে দিয়ে তাঁদের জব কার্ডে সই করিয়ে নেন ভাদুতলার বিট অফিসার সুভাষ ঘোষ। অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা বিটের বাসিন্দাদের।

ভূতের ভয়ে ঘরবন্দি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ

গলাচিপা ভূত। এই ভূতের আতঙ্কেই ঘরবন্দি পশ্চিম মেদিনীপুরের শালবনি, জিতুশোল, নেদাবহরা-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, মহিলারা বাইরে বেরোলেই তাদের গলা টিপে ঘাড় মটকে দিচ্ছে অশরীরী আত্মা।