মৃত্যু হলেও ছেলের মৃতদেহ তিন দিন সত্কার করতে পারলেন না এক আদিবাসী মহিলা। ডাইনি সন্দেহে ওই মহিলার ছেলের মৃতদেহ আটকে রাখে গ্রামবাসীদের একাংশ। পরে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার মৌপাল গ্রামে।
পরিবর্তনের জমানার প্রথম পনের মাসে জঙ্গলমহলে উন্নয়নের কাজ কতটা এগিয়েছে তা জানতে ও জানাতে বেলপাহাড়িতে জনতার মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত ঝাড়গ্রাম মহকুমার এই প্রত্যন্ত ব্লক সদরে মুখ্যমন্ত্রীর সভা পর্যবসিত হল সেই প্রতিশ্রুতি আর হুঁশিয়ারির পুনরাবৃত্তিতেই!
বাংলা-ওড়িশা সীমানায় দু`জন মাওবাদী নেতা-সহ বেশ কয়েকজন সন্দেহভাজন সিপিআই(মাওবাদী) সদস্যকে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছে নয়াগ্রামে মাওবাদীদের এরিয়া কমান্ডার রঞ্জন মুন্ডা এবং মাওবাদী নেতা জয়ন্ত।
হুমকির মুখে ফের বন্ধ হয়ে গেল কেশপুরের আনন্দপুরে সিপিআইএমের দলীয় কার্যালয়। গত ১০ জুলাই দীর্ঘ ১৪ মাস পর ওই কার্যালয়টি খোলা হয়েছিল। গত বছরের মে মাসের বিধানসভা ভোটের পর থেকে ঘরছাড়া কেশপুরের বিভিন্ন গ্রামের বেশ কিছু সিপিআইএম সমর্থক সেখানে থাকতে শুরু করেন।
বেলপাহাড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করল পুলিস। শনিবারই একজনকে গ্রেফতার করেছিল বেলপাহাড়ি থানার পুলিস।
পশ্চিম মেদিনীপুরের মুরাকাটি থেকে বুধবার এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করল পুলিস। ধৃত সদস্যের নাম আশুতোষ মাহাত ওরফে চিরু। আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে তাঁকে।
তৃণমূলে যোগ দেওয়ার জন্য গত ২ মাস ধরেই দেওয়া হচ্ছিল হুমকি। শনিবার রাতে তা পরিণত হল পরিকল্পিত আক্রমণে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার কানাইদিঘিতে। আক্রান্ত মহিলা অভিযোগ করেছেন, প্রথমে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।
বনসৃজনের জন্য একশো দিন কাজের প্রকল্পের কোনও কাজ না-করিয়েই, স্থানীয় কয়েকজন যুবককে দিয়ে তাঁদের জব কার্ডে সই করিয়ে নেন ভাদুতলার বিট অফিসার সুভাষ ঘোষ। অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা বিটের বাসিন্দাদের।
গলাচিপা ভূত। এই ভূতের আতঙ্কেই ঘরবন্দি পশ্চিম মেদিনীপুরের শালবনি, জিতুশোল, নেদাবহরা-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, মহিলারা বাইরে বেরোলেই তাদের গলা টিপে ঘাড় মটকে দিচ্ছে অশরীরী আত্মা।
সালাম সুজেট! ২৪ ঘণ্টায় আত্মপ্রকাশ সুজেটের
ইশরাত মিথ্যা এনকাউন্টারের তদন্ত শেষের নির্দেশ সিবিআইকে
কোল-গেট: দুই পিএমও আধিকারিকের জবানবন্দী রেকর্ড করল সিবিআই
ন্যাটোর হাত থেকে আফগানের সুরক্ষা আসতে চলেছে কারজাইয়ের হাতে
সম্মতিক্রমে যৌন মিলন স্বামী-স্ত্রী স্বীকৃতি দায়ক: মাদ্রাস হাইকোর্ট
হিন্দুত্বই দেশকে সুপার পাওয়ারে পরিণত করবে, মত মোহন ভাগবতের
বিহারে বনধ, সংঘর্ষে বিজেপি-জেডি(ইউ)