জয়েন্টের প্রশ্নে নাকাল পরীক্ষার্থীরা

বাংলায় পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিলাপ করেছিল। কিন্তু প্রশ্নপত্র এল ইংরাজিতে। শেষপর্যন্ত বহু প্রশ্নের উত্তর না দিয়েই পরীক্ষার হল ছাড়তে বাধ্য হলেন পরীক্ষার্থীরা। এবছরের মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় এমনই সমস্যার মুখে পড়তে হল এরাজ্যের বহু পরীক্ষার্থীকে। দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে এবছরের জয়েন্টের মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষার সিট পড়েছিল রবিবার। সকাল দশটায় শুরু হয় পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হতেই ছাত্রছাত্রীদের একটা বড় অংশ দেখেন তাদের ইংরাজি মাধ্যমের প্রশ্ন পত্র তুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার জন্যই তাঁরা ফর্ম পূরণ করেছিলেন।

`হু ইস মিস্টার রয়?`

কলকাতা হাইকোর্টে পেশ করা রাজ্য সরকারের হলফনামায় এক `মিস্টার রয়ের` উল্লেখ রয়েছে। বলা হয়েছে এই `মিস্টার রয়` কে তা রাজ্য সরকারের পক্ষে খুঁজে বের করা সম্ভব হয়নি। কারণ জনস্বার্থ মামলার রিট পিটিশনে যে মিস্টার রয়ের নামে অভিযোগ করা হয়েছে, তা অসম্পূর্ণ। কে এই ``মিস্টার রয়``, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

ভরাডুবির আগাম হদিশ পেয়ে ক্ষমতা দান নেগেলকে, এক্সক্লুসিভ ২৪ ঘণ্টা

বিপুল সাম্রাজ্য যে ডুবন্ত তরী, গত বছরের মাঝামাঝিই তা বুঝতে পেরেছিলেন চিট ফান্ড কেলেঙ্কারির নায়ক সুদীপ্ত সেন। বাঁচার শেষ চেষ্টায় সেপ্টেম্বরে দুর্গাপুরে জরুরি বৈঠক হয়েছিল। সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছিল সারদার জেনারেল ম্যানেজার মনোজ নেগালকে। কী কী সিদ্ধান্ত হয়েছিল দুর্গাপুরের সেই বৈঠকে? চব্বিশ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট। 

হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য, অনুদান প্রাপ্ত স্কুলকে স্পনসর্ড করার পথে স্থগিতাদেশ

ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারি অনুদান প্রাপ্ত স্কুলকে সরকারি স্পনসর্ড স্কুলে পরিণত করার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সরকারের এই উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছে আদালত।

রাজ্যজুড়ে সিপিআইএম কর্মীদের উপর হামলা, উত্তেজনা একাধিক জেলায়

সিপিআইএম নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় রাজ্যের একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুরের নৈপুর গ্রামে এক সিপিআইএম নেতাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হাওড়ায় ধরমপোতা গ্রামে সিপিআইএম কর্মীদের ওপর হামলা এবং তাঁদের বাড়িঘর ভাঙচুর, লুঠপাটের অভিযোগ উঠেছে। সিপিআইএম নেতাদের দাবি, এই হামলার জেরে দলের প্রায় পয়ত্রিশজন কর্মী এমুহুর্তে ঘরছাড়া।      

তৃণমূলের সাংসদ তাঁকে ব্ল্যাকমেল করেছেন, অভিযোগ সুদীপ্তর

তৃণমূল নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলে সিবিআইকে ১৮ পাতার চিঠি দিয়েছেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। চিঠিতে অভিযোগ করেছেন, তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল করেছেন। ব্ল্যাকমেলের অভিযোগ আনা হয়েছে অসমের এক মন্ত্রীর বিরুদ্ধেও।

ব্যাঙের ছাতার মতো চিটফান্ড, সর্বনাশের পথে রাজ্যবাসী

শুধু সারদা গোষ্ঠী নয়, জেলায় জেলায় ভুইফোঁড় সংস্থায় টাকা রেখে সর্বস্ব খুইয়েছেন বহু মানুষ। সারদার চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই বিভিন্ন জেলায় গা ঢাকা দিতে শুরু করেছেন ওই সব সংস্থার কর্তাব্যক্তিরা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ওইসব অফিসে ঝুলছে তালা।

নজিরবিহীন ভাবে জয়েন্ট এন্ট্রান্সে পৌঁছল কম প্রশ্নপত্র

নজিরবিহীন ভাবে এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কম প্রশ্নপত্র পৌঁছল। ঘটনাটি ঘটেছে পলতা শান্তিনগর হাইস্কুলে। কি কারণে এতগুলি প্রশ্ন কম পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিরাশিটি প্রশ্নপত্র দেরিতে পৌঁছনোয়  ওই কেন্দ্রে একঘণ্টা দেরিতে শুরু হয় পরীক্ষা।

আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা শুরু হয়ে গেছে সকাল সাড়ে নটায়।  পরীক্ষা চলবে বিকেল চারটে পর্যন্ত। এবছর  পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজার।