আদালতে কমিশন, লড়তে প্রস্তত রাজ্যও
পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই
পরিস্থিতিতে আদালত রাজ্যের কাছে ব্যাখ্যা তলব করলে, সরকারের অবস্থান কী হবে
তা ঠিক করতে মহাকরণে শুরু হয়েছে জরুরি বৈঠক। মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকে
রয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, আইনমন্ত্রী চন্দ্রিমা
ভট্টাচার্য, অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় এবং সরকারি আইনজীবী অশোক
বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকের আগে অ্যাডভোকেট জেনারেল ও
সরকারের আইনজীবীর সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন পঞ্চায়েতমন্ত্রী এবং
আইনমন্ত্রী।