সাফল্যে মনমোহন, ওয়ার্লড ব্যাঙ্কের আদলে অর্থভাণ্ডারের পথে ব্রিকস

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রস্তাব মতোই উন্নয়নের চাহিদা মেটাতে বিকল্প অর্থভাণ্ডার গড়ে তুলতে সহমত হল ব্রিকসভুক্ত দেশগুলি। দক্ষিণ আফ্রিকার ডারবানে ব্রিকস শীর্ষ সম্মেলনে এ বিষয়ে ঐকমত্য হয়েছে। এর পাশপাশি, ডারবানে আরেকটি সাফল্যও পেয়েছেন মনমোহন সিং। কুড়ানকুলামে পরমাণু কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যা মিটিয়ে ফেলেছেন তিনি।

চিনের নতুন প্রেসিডেন্ট হলেন শি জিনপিং

দশ বছর পর চিনের নতুন প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। হু জিয়াবোর এক দশকের শাসনকালের পর তাঁর উত্তরসূরী হিসেবে আজই আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করলেন শি। গত বছর নভেম্বরেই চিনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার তাঁর প্রেসিডেন্ট পদে আসীন হওয়া ছিল সময়ের অপেক্ষা।

চিনের পরবর্তী নেতা শি জিনপিং?

মাও সে তুং, দেং জিয়াওপিং, জিয়াং জেমিন, হু জিনতাওয়ের পর শি জিনপিং। পঞ্চম প্রজন্মের নেতা হিসাবে চিনের কমিউনিস্ট পার্টির দায়িত্ব নিতে চলেছেন তিনি। বৃহস্পতিবার থেকে বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ শুরু হয়েছে চিনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেস। অধিবেশনের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক তথা চিনের প্রেসিডেন্ট হু জিনতাও। নিজের উত্তরসূরি হিসাবে সেখানেই জি জিনপিংয়ের নাম ঘোষণা করেন চিনের প্রেসিডেন্ট।