যুবি, দিন্দার হাত ধরে মান বাঁচল ভারতের

আমেদাবাদে পাকিস্তানকে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারাল ধোনিবাহিনী। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক মহম্মদ হাফিজ।

কালজয়ী কাম ব্যাক, তবু সেঞ্চুরি মিস যুবির

সময় থমকে দাঁড়ালো কিছুক্ষনের জন্য। গ্যালারির সব দর্শক হতভম্ব। ক্যাচটা ঠিকঠাক ধরলেন তো গ্রেম সোয়ান। নো বল হয়নি তো। না, যুবরাজ হাঁটা দিয়েছে প্যাভিলিয়নের দিকে। সমিত প্যাটেলের একটা লোভনীয় ফুলটস বলে ক্যাচ তুলে দিলেন। কেউ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কেউ কেউ ফ্যালফ্যাল করে তাকিয়ে। কোথায় তাদের মিস হয়ে গেল একটা ইতিহাসের সাক্ষী থাকার। সেঞ্চুরি হল না। সেঞ্চুরি থেকে ২৬ রান দূরে থামতে হল। ঝকঝকে ৭৪ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে ক্ল্যাসিক্যাল কাম ব্যাক করলেন যুবি। এর মধ্যে দু`টো ছয়, ৬টা বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

টেস্ট দলে ফেরার ডাক দিয়ে যুবির পাঁচ উইকেট

ক্যানসারকে হারিয়ে স্বপ্নের কামব্যাকের আরও একটা বৃত্ত সম্পূর্ণ করলেন যুবরাজ সিং। ক্যানসারের কামড় তাঁর জীবন থেকে বেশ কিছু দিন কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু তাতে তাঁর চোয়াল চাপা লড়াই করার ক্ষমতাটা আরও বেড়ে গেছে সেটা প্রমাণ করে দিলেন যুবরাজ।

আজ বিশ্বকাপে যুবরাজের প্রত্যাবর্তন

তাঁর কাঁধে চড়েই ২৯ বছর পর একদিনের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। তার পর তাঁর জীবনের ওপর দিয়ে বয়ে গেছে অনেক ঝড়। তাঁকে হারাতে হয়েছে এমন একজনকে যার কাছে জীবনও মাথা ঝুঁকিয়ে নেয়। সেই ক্যান্সারকে হারিয়ে জীবনের দ্বিতীয় ইনিংসে নামছেন যুবরাজ। ক`দিন আগেই অবশ্য চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খেলেছেন।

যুবি ফেরায় দলে সমতা ফিরল: ধোনি

যে কোন বিশ্বকাপে সব দলই সমান। সেই জন্য কোন দলকে হালকা ভাবে নিলে চলবে না। টি-২০ বিশ্বকাপ খেলতে কলম্বো পৌঁছে সাংবাদিক সম্মেলনে জানালেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের টি-২০ এই ফরম্যাটে র‌্যাঙ্কিং থেকে পারফরম্যান্সকে এগিয়ে রেখেছেন ধোনি।

ভাইজ্যাকে যুবির প্রত্যাবর্তনের অপেক্ষায় গোটা দেশ

শনিবার ভাইজ্যাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। শ্রীলঙ্কায় এই মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তারই প্রস্তুতি হিসাবে দেখছেন এই সিরিজকে।

যুবরাজের প্রত্যাবর্তন

ভারতীয় দলে ফিরলেন যুবরাজ সিং। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জায়গা করে নিলেন যুবি। ফুসফুসের ক্যান্সার থেকে সুস্থ হয়ে দীর্ঘ আট মাস পর জাতীয় দলে ফিরলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য তিরিশে যুবরাজ সিং

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য তিরিশ জনের দলে স্থান পেলেন যুবরাজ সিং। বাংলা থেকে এই প্রাথমিক দলে মনোজ তেওয়ারি এবং অশোক দিন্দা জায়গা পেলেও নেই ঋদ্ধিমান সাহা।

দু`সপ্তাহের মধ্যেই মাঠে ফিরছেন যুবি

সপ্তাহ দু`য়েকের মধ্যেই অনুশীলন শুরু করতে চান যুবরাজ সিং। একটি ওয়েবসাইটে এমনটাই জানিয়েছেন যুবি। তিনি ভারতীয় দলেও ফিরতে মরিয়া। তবে কবে তিনি পুরো ফিট হয়ে মাঠে নামবেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি।