ভারত কি সাইবার বিশ্বযুদ্ধের প্রভাব ঠেকাতে পারবে?

বিশ্বব্যাপী অভূতপূর্ব সাইবার অ্যাটাকের ঠিক পরের দিনই ভারতের নেটিজেনদের আশ্বস্ত করে টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানান এদেশে এই আক্রমণের প্রভাব বিশেষ পরবে না। তিনি বলেন, "এখানে এর সামান্যই প্রভাব পড়বে। শুধুমাত্র বিএসএনএল পরিষেবাই এতে বিপর্যস্ত হতে পারে। তাও মূলত দক্ষিণ ভারতে। উত্তর ভারতের ইন্টারনেট পরিষেবা মোটের উপর স্থিতিশীল থাকবে। বেসরকারী সংস্থাগুলির পরিষেবায় কোনও প্রভাব পড়বে না।" এ দেশে ব্যবহৃত ডিএনএস (ডোমেইন নেম সিসটেম) সার্ভারগুলি মূলত ভারতেই অবস্থিত বলে জলতলের নিচের এই আক্রমণে পরিষেবা ব্যাহত হবে না বলে জানান সিব্বল।

মুখ্যমন্ত্রীর ভাইপো পরিচয়ে দুর্ব্যবহার, প্রতিবাদে বন্ধ চিড়িয়াখানা

বৃহস্পতিবার চিড়িয়াখানায় ঢুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো আকাশ ব্যানার্জির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আধিকারিকের কাছে চাকরির দাবি জানান এক ব্যক্তি। অভিযোগ, নীতেশ সিং নামে ওই ব্যক্তি চিড়িয়াখানার সেই আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার প্রতিবাদে আজ দু`ঘণ্টার জন্য চিড়িয়াখান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্মী সংগঠন। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ, সেই নীতেশ সিংকে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে দেখা গিয়েছে।

বনমন্ত্রীর ক্ষমতা খর্ব, চিড়িয়াখানার সৌন্দর্যায়নের দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধে

চিড়িয়াখানার সৌন্দর্যায়ন হবে। স্বাভাবিকভাবেই এ কাজের দায়িত্বভার পাওয়ার কথা বনমন্ত্রীর। কিন্তু যাবতীয় দায়িত্ব দিয়ে দেওয়া হল পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। দায়িত্ব দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আচমকা এভাবে বনমন্ত্রীর ক্ষমতা খর্ব করার পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।   গিয়েছিলেন চিড়িয়াখানায় স্বয়ংক্রিয় গেট উদ্বোধন করতে। সেখানেই মুখ্যমন্ত্রী আলিপুর চিড়িয়াখানার সৌন্দর্যায়নের জন্য অর্থবরাদ্দ করলেন। একেবারে চটজলদি কোটি টাকার ঘোষণা।   

বছরের শেষ রবিবারে জমজমাট চিড়িয়াখানা

ডিসেম্বরের শেষ। রবিবার। তার সঙ্গে জমাটি ঠাণ্ডা। এই ত্র্যহস্পর্শে জমে উঠল ছুটির দিনের চিড়িয়াখানা। ছোট থেকে বড়, জেলা থেকে শহর, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, সবার ভিড়ে আজকের চিড়িয়াখানা হয়ে উঠেছিল যেন এক কার্নিভ্যাল। পশুপাখিদের ঘিরে ছোটদের বিস্ময় আর আনন্দ, বড়দের দিলদরিয়া মেজাজ আর দেদার খাওয়াদাওয়া, সব মিলিয়ে আজ দিনভর যেন আনন্দের হাট বসেছিল চিড়িয়াখানা চত্বরে।

রেকর্ড ব্রেকিং শীতে কাঁপছে কলকাতা

উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে ক্রমশ জাঁকিয়ে বসছে শীত। গত দশবছরের রেকর্ড ভেঙে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল দশ ডিগ্রি সেলসিয়াসে।

বড়দিনের কলকাতা বড় মজার কলকাতা

শুধুই কালো মাথার সারি। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। যে লাইনের শুরুর হদিশ মিললেও, শেষের খবর জানা নেই কারও। বড়দিনে এই চেনা ছবি দেখা গেল চিড়িয়াখানা, নিকো পার্ক, মিলেনিয়াম পার্ক-সর্বত্র। পশুপাখীর রাজ্য ছেড়ে ভিড় কখনও ঘুরল ভিক্টোরিয়ায়, কখনও বা বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আসলে বড়দিনের কলকাতা আজ বড় মজার কলকাতার চেহারা নিল। ভিড়ে গাড়ি তো বটেই হাঁটতেও অসুবিধা হচ্ছে তবু কারও মুখভার নেই, রাগ নেই। আজ ওসব কিছু করতে নেই। আজ শুধু হাসি, আনন্দ, মজা, আর পার্টি।

শীতের সকালে চিড়িয়াখানায় পোলিও শিবির

বহু প্রতীক্ষার পর এসেছে শীত। কলকাতায় সে অল্প কয়েকদিনের অতিথি। তাই শীতের কটা দিন আনন্দে গা ভাসাতে সারা বছর ধরে তৈরি কলকাতা। রবিবার শীতের সকালে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। শীতের মিঠে রোদ গায়ে মেখে রবিবার সকালে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচার দল হাজির চিড়িয়াখানায়।

দার্জিলিঙ-এ এল জার্মান কিম

গত বৃহস্পতিবার জার্মানি থেকে দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে নিয়ে আসা হয় কিম নামের একটি স্নো লেপার্ডকে। নতুন এই সদস্যকে আনার ফলে দার্জিলিং চিড়িয়াখানায় মোট স্নো লেপার্ডের সংখ্যা দাঁড়াল ন`টি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্যান্য লেপার্ডগুলির সঙ্গে এই লেপার্ডটির প্রজনন ঘটনো হবে। কিন্তু তার আগে এক মাস নতুন লেপার্ডটিকে পর্যবেক্ষণে রাখা হবে।

এবার কার্টুন আঁকার অপরাধে জেল হেফাজতের নির্দেশ মুম্বই আদালতে

কার্টুন কাণ্ডের ছায়া এবার মুম্বইতে। বিতর্কিত কার্টুন আঁকার জন্য কার্টুনিস্ট অসীম ত্রিবেদীকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের আদালত। গত ডিসেম্বর মাসে বান্দ্রা-কুরলায় আন্না হাজারের আন্দোলনে যোগ দিয়ে তিনটি কার্টুন আঁকেন ওই কার্টুনিস্ট।