মোহনবাগানের মত মাঝপথে দল তুলে নিল এসি মিলানও
গোটা বিশ্ব জুড়েই বড় দলগুলোর মধ্যে ম্যাচের মাঝে দল তুলে নেওয়া বোধহয় এখন ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে। কি ভারত, কি বা ইতালি। দেখা যাচ্ছে পান থেকে চুন খোসলেই বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলি খেলার মাঝে দল তুলে নিচ্ছে। এবার যেমন একটি প্রীতি ম্যাচে দল তুলে নিল ইতালির জনপ্রিয় ক্লাব এসি মিলান।