ন্যাটোর হাত থেকে আফগানের সুরক্ষা আসতে চলেছে কারজাইয়ের হাতে

২০০১-এর পর ন্যাটোর হাত থেকে আফানিস্তানের সুরক্ষা আসতে চলেছে আফগান সরকারের হাতে। আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন ``আমাদের সুরক্ষার জন্য আমাদের সেনারা নিজেরাই প্রস্তুত।``

মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ মালালার

ঈশ্বর তাকে নতুন জীবন দিয়েছেন বলে মনে করে সে। মানুষের জন্য কাজ করতে চাই। সকল কিশোরী, শিশুকে শিক্ষিত দেখতে চাই। বার্মিংহামের কুইনস এলিজাবেথ হাসপাতালে জোড়া অস্ত্রোপচার সফল হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাতকারে এমনটাই জানালেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। 

আফগানিস্তান পুনর্গঠনে দায়িত্ব নেবে ভারত

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে ভারতের দায়িত্বের কথা আরও একবার মনে করালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আফগান জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দিল্লি কাবুলের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তান পুনর্গঠনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে নিয়েছেন হামিদ কারজাইও। গতকাল দু`দেশের মধ্যে চারটি মউ স্বাক্ষরিত হয়।

`মালালা দিবস`পালিত, উঠল মালালাকে নোবেল পুরস্কার দেওয়ার আবেদন

আজ , শনিবার বিশ্বজুড়ে পালিত হল`মালালা দিবস`। আজ থেকে ঠিক একমাস আগে তালিবানি বন্দুকের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিল ১৫ বছরের মালালার নরম শরীর। প্রথমে তালিবানি ফতোয়ার বিরুদ্ধে লড়াই। তারপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা। কষা। দুই অসম যুদ্ধেই বিজয়ী এই পাকিস্তানি কন্যা। তার লড়াইকে স্বীকৃতি দিতে রাষ্ট্রসঙ্ঘের সচিব বান কে মুন আজকের দিনটাকে ঘোষণা করেছিলেন ` মালালা দিবস` রূপে। মালালার নামে সম্মানিত হল আসলে এই দিনটাই।

মৃত্যুর হাতছানি এড়িয়ে স্থিতিশীল মালালা

তালিবানি হামলায় আহত পাক কিশোরী মালালা ইউসুফজাইয়ের অবস্থা এখন স্থিতিশীল। আপাতত পেশোয়ারে একটি হাসপাতালে চিকিত্‍সাধীন মালালা। তবে চিকিত্‍সকরা মনে করছেন, যেকোনও মুহুর্তে তাঁকে দেশের বাইরে চিকিত্‍সার জন্য নিয়ে যেতে হতে পারে। এজন্য পেশোয়ার বিমানবন্দরে আধুনিক চিকিত্‍সা-সরঞ্জামে সমৃদ্ধ একটি বিমান তৈরি রাখা হয়েছে। মালালার ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

আফগানিদের পর্যুদস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

গত বারের চ্যাম্পিয়ান ইংল্যান্ড রাজকীয় ভঙ্গিতেই এবারের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল। শুক্রবার গ্রুপ লিগের ম্যাচে আফগানিস্তান কে কার্যত উড়িয়ে দিল। আফগানিরা ১১৬ রানে পরাজিত হল ইংল্যান্ডের কাছে।

দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে খুঁড়িয়ে জয় ভারতের

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে বুধবার নবাগত আফিগানিস্তানকে ২৩ রানে হারাল টিম ইন্ডিয়া। কিন্তু তার সঙ্গেই ভারতীয় বোলিং-এর নড়বড়ে কঙ্কালটা ভীষণ ভাবে সামনে চলে এল এই দিন। ক্রিকেট বিশ্বে যথার্ত অর্থে `শিশু` আফগানিদের বিরুদ্ধে ধোনি বাহিনীর জয় টা ভীষণ ভাবেই প্রত্যাশিত ছিল। তবে সেই সহজ জয় পেতে ভারতীয়দের যে এতটা কাঠ-খড় পোড়াতে হবে সেটার আশাও করেননি বোধহয় কেউই।

আফগানিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ১৩

ফের সন্ত্রাসবাদী নাশকতার শিকার হল আফগানিস্তান। শনিবার কাবুলের ন্যাটো দফতরের কাছে দুই আত্মঘাতী জঙ্গির হামলায় ৪ পুলিস কর্মী সহ মৃত্যু হয়েছে ৯ জন সাধারণ মানুষের। গুরুতর আহত কমপক্ষে ৬৮ জন।

মার্কিন আর্জিতে ন্যাটোর জন্য সীমান্ত খুলল পাকিস্তান

ওয়াশিংটনের তরফে দাবি মানার আশ্বাস মেলায় দীর্ঘ ৭ মাস পরে ন্যাটোর রসদ জোগানের জন্য রাস্তা খুলে দিল  পাকিস্তান। এর আগে ন্যাটো হামলায় ২৪ জন পাক সেনার মৃত্যুর প্রতিবাদে আফগানিস্তানে পৌঁছনোর মূল রাস্তাটি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।