সজ্জন কুমারের শাস্তির দাবিতে সংসদের সামনে বিক্ষোভ

১৯৮৪-এর শিখ বিরোধী দাঙ্গায় একটি মামলায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে বেকসুর খালাস করার প্রতিবাদে আজও উত্তাল দিল্লি। আজ সংসদ ভবনের কাছে করা নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা বিজয় চক ঢোকার রাস্তা অবরোধ করেন প্রায় দু`শো জন শিখ ধর্মাবলম্বি মানুষ। তাঁরা সাংসদদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিস এসে প্রতিবাদকারীদের ঘিরে ধরে। পরে প্রতিবাদকারীদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট পুলিস স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগে জাভেদ খানের বিরুদ্ধে বিক্ষোভ

ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগে দমকলমন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রায় ই এম বাইপাসের পঞ্চান্নগ্রাম গুলশন কলোনির প্রায় পাঁচ হাজার বাসিন্দা। বিক্ষোভকারীদের অভিযোগ, গুলশন নগরের যে জমিতে তাঁরা থাকতেন ওই জমিতে ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি দেন জাভেদ খান।

রিসেপশনিস্ট থেকে সারদার সর্বময় কর্তা -সেলুলয়েড ছাপানো উত্থান কাহিনি

একেবারে সাধারণ রিসেপশনিস্ট থেকে কোম্পানির সর্বময় কর্তা। সুন্দরীদের অনেককেই টপকে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ সহচরী। দেবযানী মুখার্জির উত্থানের কাহিনি হার মানাবে সিনেমাকেও। চব্বিশ ঘণ্টার হাতে সেই এক্সক্লুসিভ ছবি, যেখানে সিএমডি স্যারের সফরসঙ্গী দেবযানী ম্যাডাম। সঙ্গে চাঞ্চল্যকর নথিও।

সারদার প্রতারণার অ আ ক খ - বিশেষ রিপোর্ট

জমি-ফ্ল্যাট, ট্যুর প্যাকেজ, কিংবা অর্থ বিনিয়োগ। চোখ ধাঁধানো সুদের টোপকে হাতিয়ার করে রাজ্য জুড়ে প্রতারণার জাল ছড়িয়েছিল সারদা গোষ্ঠীর। সেই ফাঁদেই সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। একটি রিপোর্ট।

রাজ্য জুড়ে ভাঙচুর সারদার অফিস, হামলার শিকার এজেন্টরা

প্রতিদিনই বাড়ছে ক্ষোভের মাত্রা। রাজ্যের বিভিন্ন জেলায় সারদা গোষ্ঠীর অফিসে ভাঙচুর চালাচ্ছেন প্রতারিত গ্রাহকরা। হামলার শিকার হচ্ছেন সারদার গোষ্ঠীর এজেন্টরাও। সারদা গোষ্ঠীর মতো ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার পথে নেমেছিল কংগ্রেস ও সিপিআইএম।   

ফের বাড়তে পারে ডিজেলের দাম

ফের বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। কেলকার কমিটির সুপারিস মেনে ডিজেলের দাম লিটারে দু থেকে তিন টাকা এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে ডিজেলের দাম খোলা বাজারের হাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বছরের শুরুতেই দুঃসংবাদ, বাড়তে চলেছে জ্বালানীর দাম

বছরের শুরুতেই দুঃসংবাদ। শীঘ্রই বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। এমনই ইঙ্গিত দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে জানা গেছে।

বাড়বে ডিজেল, কেরোসিনের দাম

এবারে কেরোসিনও আরও মহার্ঘ হতে চলেছে মধ্যবিত্তের কাছে। কেলকর কমিটির প্রস্তাব মেনে কেরোসিনের দাম লিটার প্রতি দশটাকা বাড়ানোর পথে হাঁটছে কেন্দ্র। দাম বৃদ্ধিতে সায় দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। তবে মন্ত্রকসূত্রে খবর, দু`বছরে ধাপে ধাপে বাড়ানো হবে কেরোসিনের দাম। একই সঙ্গে ফের লিটার প্রতি দশ টাকা বাড়ছে ডিজেলও। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ঘাটতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

বিধানসভায় সরকারপক্ষকে চেপে ধরল বামেরা

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বিধানসভায় সরকারপক্ষকে চেপে ধরল বামেরা। বামেদের সঙ্গে সরব হয় সদ্য সরকার ছেড়ে বেরিয়ে আসা কংগ্রেসও । আইনশৃঙ্খলা নিয়ে  বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনে  আলোচনা দাবি করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ।