বিশ্বের মধ্যে দ্বিতীয় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের মাথায় নতুন মুকুট। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের সমীক্ষায় বিশ্বের সব বিমানবন্দরের মধ্যে দ্বিতীয় স্থান পেল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের ২৭৫টি বিমানবন্দরের উপর সমীক্ষা চালিয়ে প্রতি বছর দেওয়া হয় পুরস্কার।

সিনেমাকে হার মানিয়ে দমদম বিমানবন্দরে উদ্ধার সোনার বার

এ যেন ঠিক সিনেমার দৃশ্য। ঘটনার নায়কের প্লেন থেকে নেমে দমদম বিমানবন্দরে সিকিউরিটি জোনে লাইনে দাঁডানোর পরই নাটকের শুরু। নিরাপত্তাকর্মীদের সামনে আসতেই তাদের এড়িয়ে গ্রিন জোন দিয়ে পালানোর চেষ্টা করলেন সেই যাত্রী মানে ঘটনার নায়ক। ব্যস! তারপরই শুরু। ধর ধর পরে ধরা পড়লেন সেই যাত্রী। কিন্তু কী আশ্চর্য তাঁকে চেকিংয়ের পরও কিছু পাওয়া গেল না। কিন্তু কোথাও একটা সন্দেহ হচ্ছিল। তাই তাঁকে এক্স রে করতে পাঠানো হল।

কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গি হানা

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাল আত্মঘাতী জঙ্গিরা। স্থানীয় সময় আজ ভোররাতে, বিমানবন্দরের সামরিক ঘাঁটিতে হামলা চালায় একদল আত্মঘাতী জঙ্গি। এই সামরিক ঘাঁটিতেই রয়েছে ন্যাটোর শিবির। প্রথমে পরপর বিস্ফোরণ ঘটিয়ে ন্যাটো ও আফগান নিরাপত্তারক্ষীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। তারপরেই শুরু হয় ভারী গুলিবৃষ্টি। পাল্টা গুলি চালানো হয়েছে নিরাপত্তারক্ষীদের তরফেও। নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে আফগান সেনার তরফে দাবি করা হয়েছে। আফগান সেনার তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের পশ্চিমদিকে একটি নির্মীয়মাণ উঁচু বাড়ি থেকে ন্যাটো ঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা।  তারা সংখ্যায় কত তা এখনও বুঝে উঠতে পারেননি নিরাপত্তারক্ষীরা। জঙ্গি হামলার জেরে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখা হয়েছে। হামলা শুরু হতেই মার্কিন দূতাবাসে বিপদ ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত চব্বিশে মে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন চত্বরে সংগঠিত হামলা চালিয়েছিল জঙ্গিরা।   

জমি জটে বিশ বাঁও জলে মেট্রো প্রকল্প

জমি জটে ফের আটকে গেল শহরকে গতিময় করার প্রয়াস। নিউ গড়িয়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো পথ সম্প্রসারণের কাজ থমে গেল তিনটি কারণে।

মুম্বই বিমানবন্দরে আটক রণবীর কাপুর

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হল বর্তমান সেনসেশান রণবীর কাপুরকে। হিসাব বহির্ভূত ব্যক্তিগত সম্পত্তি বহন করার অপরাধে তাঁকে আটক করা হল। পরে ৬০ হাজার টাকা ব্যক্তিগত জামিনে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার উত্তরপ্রদেশের নগরোন্নয়ন মন্ত্রী

উত্তরপ্রদেশের নগরোন্নায়ন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা আজম খান একটি মার্কিন বিমানবন্দরে তাঁকে হেনস্থার অভিযোগ তুললেন।

সমুদ্রে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, তবু সুরক্ষিত সবাই

একশ আট জন যাত্রীকে নিয়ে বালির কাছে সমুদ্রে ভেঙে পড়ল লায়ন এয়ার লাইন্সের একটি বিমান। তবে সূত্রে খবর বিমানটির সমস্ত যাত্রী, পাইলট ও অনান্য কর্মচারীরা সুরক্ষিত আছেন। বালির দেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দরের নামার সময় রানওয়ের বদলে বিমানটি সরাসরি সমুদ্রেই ল্যান্ড করে।

ফরাসী সেনার গুলিতে নিহত দুই ভারতীয়, শোকপ্রকাশ ওলান্দের

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইতে ফরাসী সেনার গুলিতে মারা গেলেন দু`জন ভারতীয়। গুরুতর আহত আরও ছ`জন। বাঙ্গুই এয়ারপোর্টে দিকে দ্রুত গতিতে ছুটে আসা দুটি গাড়িতে গুলি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রে খবর। গত কয়েকদিন ধরেই বিদ্রোহীদের দখলে চলে গেছে সেন্টাল আফ্রিকান রিপাবলিকের বেশ কিছু অংশ। সে কারণে সারা দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আকাশে জন্ম নিল সদ্যজাত, বিমানের জরুরি অবতরণ দমদমে

তখন চট্টগ্রামের আকাশসীমায় এমিরেটসের বিমান। হঠাত্‍ই প্রসব যন্ত্রনা শুরু হয় উড়ানের যাত্রী এক মহিলার। সঙ্গে সঙ্গে দমদমে অবতরণের অনুমতি চান পাইলট। বিমানেই সন্তানপ্রসব করেন ওই প্রসূতি। দমদমে অবতরণের পর নার্সিংহোমে ভর্তি করা হয় মা ও সদ্যোজাতকে।