হায়দরাবাদ বিস্ফোরণের জের, করা নিরাপত্তা কলকাতা জুড়ে

হায়দরাবাদ বিস্ফোরণের পর কলকাতা সহ দেশের সবকটি গুরুত্বপূর্ণ শহরের নিরাপত্তা কয়েরগুণ বাড়ানো হয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পাশাপাশি কলকাতাতেও শুরু হয় তল্লাসি। বিস্ফোরণের পরই বিভিন্ন মেট্রো স্টেশনে বাড়ানো হয় নিরাপত্তা। শহরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় সব ধরনের গাড়ি থামিয়ে তল্লাসি চালায় পুলিস। তল্লাসি চলে বিমানবন্দর সংলগ্ন অঞ্চল ও রেল স্টেশনগুলিতে।  মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাতে শহরের বিভিন্ন থানা ও এলাকা পরিদর্শন করেন নগরপাল সুরজিৎ করপুরকায়স্থ।

আজ খুশির ইদ

আজ খুশির ইদ। পবিত্র রমজান মাস শেষে ইদ-উল-ফিতর উত্সবে আজ মাতোয়ারা বিশ্বের আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষ। নতুন পোষাক। মিষ্টিমুখ। রকমারি রান্না আজ ঘরে ঘরে। সম্প্রীতির উত্সবে সামিল ৮ থেকে ৮০। ইদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং।

কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শনিবার বিকেলের পর থেকেই কালবৈশাখী হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদু্ত্-সহ বৃষ্টি। সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারেও।