এলাহাবাদের পথে রেলমন্ত্রী, পদত্যাগ আজম খানের

এলাহাবাদ রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কুম্ভমেলার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন আজম খান। আজ সকালেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান উত্তরপ্রদেশ মন্ত্রিসভার ওই গুরত্বপূর্ণ সদস্য। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই এলাহাবাদের উদ্দেশে রুনা দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পবন কুমার বনসল।

এলাহাবাদে পদপিষ্ট হয়ে মৃত ৩৬, তদন্তের নির্দেশ

এলাহাবাদ রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৬ জনের। হাসাপাতালে চিকিত্‍সাধীন ৪০ জন, তার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধে সাতটা নাগাদ কুম্ভ মেলা থেকে বাড়ি ফেরার জন্য এলাহাবাদ স্টেশনে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায়। অভিযোগ, ভিড় সামলাতে লাঠিচার্জ করে পুলিস। এর জেরেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে অভিযোগ। মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দুর্ঘটনাগ্রস্থতের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি।  

আজ প্রয়াগে মহাকুম্ভ

আজ থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। অসংখ্য মানুষের ঢল নেমেছে কুম্ভমেলায়। প্রতি ১৪৪ বছরে একবার হয় মহাকুম্ভ। এবছর প্রায় দশ কোটি পূণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। শেষবার কুম্ভমেলা হয়েছিল ২০০১-এ। সেই বছর প্রয়াগে চার কোটি পূণ্যার্থীর সমাগম ঘটেছিল। এবছর সে রেকর্ড ভাঙার লক্ষে তৈরি এলাহাবাদ।

নূপুর তলোয়ারের জামিনের আর্জি খারিজ হাইকোর্টে

আরুষি হত্যা মামলায় নূপুর তলোয়ারের জামিনের আবেদনের খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। গত ৩০ এপ্রিল থেকে গাজিয়াবাদের দাসনা জেলে বন্দি নূপুর তলোয়ারের জন্য তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালেও সিবিআই-এর তরফে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করে তার তীব্র বিরোধিতা করা হয়।

গ্রেটার নয়ডায় কৃষকদের পক্ষে রায়

জমি অধিগ্রহণ মামলায় বড়সড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার। শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে নয়ডা, গ্রেটার নয়ডা ও নয়ডা এক্সটেনশনের অন্তর্গত মোট তিনটি গ্রামে রাজ্য সরকারের সমস্ত জমি অধিগ্রহণ কর্মসূচিকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।