বালাসাহেবের মৃত্যুতে বলিউডের শোকাবার্তা

দীর্ঘ অসুস্থতার পর আজ বিকেল সাড়ে তিনটেয় মাতুশ্রীতে মারা গেলেন মারাঠি `গড ফাদার` বাল ঠাকরে। তাঁর মৃত্যুতে মূহ্যমান মুম্বইয়ের চলচ্চিত্র মহল। সংবাদ মাধ্যমে শোক জ্ঞাপনের পাশাপাশি টুইটার জুড়ে ছড়িয়ে পরেছে সেলিব্রিটিদের শোক বার্তা।

সেনা-প্রধান সঙ্কটজনক, মূহ্যমান মুম্বই

মারাঠা সমাজের `বেতাজ বাদশা` সঙ্কটজনক, এই খবর ছড়িয়ে পড়তে বুধবার রাতেই তাঁকে দেখতে গিয়েছিলেন আমিতাভ বচ্চন। বৃহস্পতিবার দুপুরেই বাবা সেলিম খান ও ভাই আরবাজের সঙ্গে মাতশ্রীতে উপস্থিত সলমন খান। অভিনেতা তথা পরিচালক মহেশ মঞ্জরেকর, মধুর ভান্ডরকর, নানা পাটেকর, বাপি লাহিড়ি, শিল্পপতি রাহুল বাজাজ, বেনুগোপাল ধুত, বিজেপি সভাপতি নিতিন গড়করি, মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা বিনোদ তাওড়ে সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টবর্গ তাঁকে দেখতে উপস্থিত হন।

শিবসেনা প্রধানের শারীরিক অবস্থার অবনতি

শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মাতশ্রীতেই চলছে চিকিত্সা। একটি মেডিক্যাল বোর্ড শিবসেনা প্রধানের চিকিত্সা করছে। আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাল ঠাকরেকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বালাসাহেব ঠাকরে। বুধবারই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।