লোকপাল বিলের নতুন খসড়াকে দুর্বল আখ্যা দিলেন আন্না

কেন্দ্রীয় সরকারের লোকপাল বিলের নতুন খসড়াকে দুর্বল আখ্যা দিলেন আন্না হাজারে। তার সঙ্গেই তিনি জানিয়ে দিলেন দুর্নীতি রোধের নামে চলে আসা এই লোকপাল বিল দেশের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। প্রতিশ্রুতি দেওয়া স্বত্ত্বেও প্রধানমন্ত্রী পদকে লোকপাল বিলের আওতায় না আনার জন্য ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

আজ রাজ্যসভায় পেশ লোকপাল বিল

আজই রাজ্যসভায় পেশ হবে বহু বিতর্কিত লোকপাল বিল নিয়ে সিলেক্ট কমিটির রিপোর্ট। রিপোর্টে মূল বিল থেকে বিভিন্ন রাজ্যে লোকায়ুক্ত গঠনের বিষয়টি আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গতবছর লোকসভায় সর্বসম্মতভাবে পাশ হয় লোকপাল বিল। এরপর সেটি রাজ্যসভায় পেশ হলে, বেশ কয়েকটি ক্ষেত্রে আপত্তি জানান বিরোধীরা।  ফলে বাধ্য হয়েই লোকপাল বিলটিকে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠায় সরকার।

ফের সরকারকে তোপ কেজরিওয়ালের

ফের সরকারের সঙ্গে সংঘর্ষে অরবিন্দ কেজরিওয়াল। এবারে তাঁর হাতিয়ার মুম্বই হানায় জীবন বাজি রেখে লড়াই করা ছাব্বিশ এগারোর সৈনিক প্রাক্তন এক এনসজি কম্যান্ডো। আজমল কসাভের ফাঁসির খবর যখন সারাদেশের সংবাদ শিরোনামে, তখনই ২৬/১১-র ইস্যুতে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন ইন্ডিয়া এগেইন্সট করাপশনের নেতা। অভিযোগ করলেন, ছাব্বিশ এগারোর সেনানী এনএসজি কম্যান্ডোদের হকের প্রাপ্য টুকুও দেয়নি সরকার। সাংবাদিক সম্মলনে কেজওয়ালের পাশে বসে প্রাক্তন এনসজি কম্যান্ডো সুরিন্দর সিং নিজে মুখেই তুললেন সেই অভিযোগ। যদিও কেজরিওয়ালদের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

নতুন মোড়কে দুর্নীতি লড়াইয়ে নামছেন অন্না

`টিম আন্না` ভেঙে যাওয়ার দুমাসের মধ্যেই নতুন মোড়কে দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠার পুরোনো পরিকল্পনা ঝালিয়ে নিলেন আন্না হাজারে। হাজারে এদিন ১৩ সদস্যের এক সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পাঁচ ঘণ্টার বৈঠকে বসে এই কমিটি।

জমি কেলেঙ্কারি থেকে ক্লিন চিট পেলেন সোনিয়া জামাতা

জমি কেলেঙ্কারির অভিযোগ থেকে সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢরাকে ক্লিন চিট দিল হরিয়ানা সরকার। হরিয়ানার মানেসরে সাড়ে তিন একর জমি হস্তান্তরের জন্য নির্মাণ সংস্থা ডিএলএফ-এর সঙ্গে চুক্তি হয়েছিল রবার্ট বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডের। চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় হরিয়ানা সরকার তদন্ত কমিটি গঠন করে। চার সদস্যের সেই কমিটিই আজ সোনিয়া গান্ধীর জামাতাকে অনিয়মের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

বঢরার বিরুদ্ধে তদন্ত শুরুর জেরে বদলি আইএএস

জমি কেলেঙ্কারি নিয়ে রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত শুরুর পরই বদলি করা হল হরিয়ানার এক আইএএস আধিকারিককে। একটি ইংরেজি টিভি চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী, তদন্ত শুরুর তিন দিনের মধ্যেই ওই আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। কেজরিওয়ালের আনা অভিযোগের পরই তদন্ত শুরুর নির্দেশ দেন আইএএস আধিকারিক অশোক খেমকা। হরিয়ানার চারটি জেলায় ওই জমি চুক্তি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়। কিন্তু এরপরই খেমকাকে বদলির সিদ্ধান্ত নেয় হরিয়ানা সরকার। বদলির সিদ্ধান্তের বিরোধিতা করে হরিয়ানার মুখ্যসচিবকে লিখিতভাবে জানিয়েছেন অশোক খেমকা।

জেল থেকে ছাড়া পেয়েই স্বমূর্তিতে কেজরিয়াল

শনিবার সকালেই ছাড়া পেয়ে গেলেন `ইন্ডিয়ান আগেনস্ট কোরাপসন`-এর অন্যতম সদস্য অরবিন্দ কেজরিয়াল ও তাঁর সাঙ্গপাঙ্গরা। কংগ্রেস-কেজরিয়াল কাজিয়ায় নয়া মোড় এনে কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন কেজরিয়াল। খুরশিদের সংস্থাটিতে দুর্নীতির অভিযোগ এনে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুক্রবার সালমান খুরশিদের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার সময় দিল্লি পুলিস এই একদা সমাজকর্মী অধুনা রাজনীতিবিদ ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে।

বঢরার বিরুদ্ধে তথ্যপ্রমাণ দেবেন কেজরিওয়াল?

রবার্ট বঢরার বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে আজ তথ্যপ্রমাণ পেশ করতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া এগেইন্সট কোরাপশনের ওই নেতার দাবি, সোনিয়া-জামাতার বিরুদ্ধে ডিএলএফ সহ আরও বেশ কয়েকটি দুর্নীতির প্রমাণ রয়েছে তাঁর কাছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের প্রভাব কাজে লাগিয়ে সোনিয়া-জামাতা এইসব দুর্নীতি চালিয়ে এসেছেন বলে তাঁর অভিযোগ।

কেজরিওয়াল-বঢরা বাগ্‌যুদ্ধ এবার ফেসবুকে

রবার্ট বঢরা-অরবিন্দ কেজরিওয়ালের বাগ্‌যুদ্ধ বেড়েই চলেছে। এই বিতণ্ডার জেরে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন সোনিয়া-জামাতা। তাঁর নামে দুর্নীতির অভিযোগ আসার পর ফেসবুকে নিজের স্ট্যাটাসে বঢরা লিখেছিলেন, "ম্যাঙ্গো পিপ্‌ল ইন বানানা রিপাবলিক।" ইংরেজি ব্যাঙ্গে ভারতকে `বানানা রিপাবলিক` অর্থাৎ এক প্রকার `মগের মুলুক` বলে কার্যত তাঁর বিরুদ্ধে অভিযোগকারীদেরই সেদেশের `ম্যাঙ্গো পিপ্‌ল` বলেন। এর পরেই প্রতিবাদের ঝড় ওঠে। অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।