জেল ফেরত আরাবুলের দলে দর বাড়ল

যে সব নেতারা দলের ভাবমুর্তি নষ্ট করছেন, তাঁদের বরদাস্ত করা হবে না। শনিবার আরাবুল ইসলামকে পাশে বসিয়ে দলের নেতাদের এই সতর্ক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভাপতি সুব্রত বক্সি। জেল থেকে ছাড়া পাওয়ার পর আজ বারুইপুরে দলের বৈঠকে যোগ দিতে যান ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক। ফের দলীয় বৈঠকে যোগ দিলেন সদ্য জেল থেকে ছাড়া পাওয়া আরাবুল ইসলাম।

অবশেষে জেল থেকে ছাড়া পেলেন আরাবুল

জেল থেকে আজই ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। তেতাল্লিশ দিন পর গতকাল দশ হাজার টাকার বন্ডে বৃহস্পতিবার আরাবুল ইসলামের শর্তাধীন জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী,  চিকিত্সার প্রয়োজন ছাড়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় ঢুকতে পারবেন না তিনি। 

অবশেষে জামিন পেলেন আরাবুল, দল ত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে

তেতাল্লিশ দিন পর অবশেষে শর্তাধীন জামিনে ছাড়া পেলেন বামনঘাটায় সিপিআইএম কর্মীদের বাসে হামলায় মূল অভিযুক্ত, তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার দশ হাজার টাকার বন্ডে, আরাবুলের শর্তাধীন জামিন মঞ্জুর করেছে আলিপুর জজ কোর্ট। এরপরে কি দলও ছাড়বেন তিনি? ঘনিষ্ঠদের নাকি তেমনই ইচ্ছের কথা জানিয়েছেন ভাঙড়ের প্রাক্তণ তৃণমূল বিধায়ক। 

ময়দানে রেজ্জাক, আক্রমণের কেন্দ্রস্থলেই সভা আজ

আজ থেকে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়তে চলেছেন রেজ্জাক মোল্লা। যেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই ভাঙড়েই আজ সভা করবেন তিনি। উপস্থিত থাকবেন সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব, সুজন চক্রবর্তীরা।

আরাবুলের হৃদযন্ত্র স্বাভাবিক, রিপোর্ট এসএসকেএমের

আরাবুল ইসলামের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। সোমবার এসএসকেএম হাসপাতালের তরফে যে মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে এই বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে।

শারীরিক অসুস্থতার জেরে হাসপাতেলে ভর্তি আরাবুল ইসলাম

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবার জেল হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল আরাবুল ইসলামকে। বৃহস্পতিবার রাতে তাঁকে অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের উচ্চ রক্তচাপের মাত্রাও কিছুটা বেড়েছে। তাই ঠিক  কতদিন আরাবুল ইসলামকে এসএসকেএম হাসপাতালে রাখা হবে, সেটা এখনও স্পষ্ট নয়।

অসুস্থতার দোহাই দিয়ে ফের আদালতে গরহাজির আরাবুল

বিপাকে পড়ে আরও একবার অসুস্থতার কারণে দেখিয়ে আদালতে হাজির হলেন না তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ধরা পড়ার দিন থেকেই বারবারই তিনি অসুস্থ হয়েছেন। পুলিসি জেরা এড়ানোর চেষ্টা করেছেন। বৃহস্পতিবারও আদালতে হাজিরা এড়ালেন। যদিও আদালত তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরাবুলের বিরুদ্ধে আরও একটি মামলা

আরও একটি মামলা দায়ের হতে চলেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে। শেষপর্যন্ত আদালতের নির্দেশে ভাঙড়ের কাঁটাতলায় সিপিআইএম অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই মামলা দায়ের করছে পুলিস।

আরাবুলের স্ত্রীকে জেলে ঢুকতে বাধা

অবশেষে আমাদের খবরের জেরে বন্দি আরাবুল ইসলামের প্রতি কড়া হল জেল কর্তৃপক্ষ। জেলে অবাধ প্রবেশের ক্ষেত্রে জারি হল সাধারণ বিধি নিষেধ। ঢুকতে গিয়ে বাধা পেলেন আরাবুল ইসলামের স্ত্রী এবং তৃণমূলের অন্য নেতারা। শনিবার দিনভর জেল হাসপাতালে বাড়তি সুবিধে পান আরাবুল ইসলাম। বিচারাধীন বন্দিরা সপ্তাহের নির্দিষ্ট তিন দিনই ঘনিষ্ঠদের সঙ্গে দেখা করতে পারেন।