বিশ্বকাপ থেকে বিদায়ের দিন সারারাত কেঁদেছিলেন মেসি

জগত্‍ জোড়া নামের মাঝে মেসিকে নিয়ে একটাই বদনাম। তিনি নাকি ক্লাবকে যতটা ঢেলে দেন ততটা উজাড় করেন না তাঁর দেশ আর্জেন্টিনার হয়ে খেলার সময়। মেসি এই বিষয়টা আগেই উড়িয়ে দিয়েছিলেন। সোমবার মেসি তাঁর দেশপ্রেমের এক অবাক করা কাহিনি শোনালেন। ফুটবলের নয়া রাজপুত্র বললেন, তিনি দেশের হয়ে খারাপ খেললে কাঁদেন।

অবশেষে পোপ পেল ১২০ কোটি ক্যাথলিক

প্রথম ফ্রান্সিস। বিশ্বজুড়ে ১২০ কোটি রোমান ক্যাথলিক ক্রিশ্চিয়ানের ধর্মগুরুর নাম এখন এটাই। গতকালই আর্জেন্তিনার জর্জ মারিও বার্গোগলিওকে নতুন পোপ হিসেবে বেছে নিয়েছে রোমান ক্যাথলিকদের পাপাল কনক্লেভ। বারবার বৈঠকে বসছিলেন একশো পনেরোজন কার্ডিলান। কিন্তু কিছুতেই ঐকমত্যে পৌঁছতে পারছিলেন না তাঁরা। কে হবেন, পদত্যাগী ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরী। মঙ্গলবার রাত ও বুধবার সকালের ব্যর্থ বৈঠকের পর অবশেষে সন্ধেয় মিলল সমাধানসূত্র। সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে উড়িয়ে দেওয়া হল সাদা ধোঁয়া। যার অর্থ নতুন পোপ নির্বাচিত। উল্লাসে ফেটে পড়লেন ভ্যাটিকান সিটিতে উপস্থিত হাজার হাজার মানুষ।

মেসির পায়ের জাদুতে পরাজিত মালাগা

বিশ্বফুটবলে মেসি ম্যাজিক চলছেই। মাত্র ২৫ বছর বয়সেই টানা চারবার ব্যালন ডি অর জেতা হয়ে গেছে আর্জেন্টিনীয় সুপারস্টারের। বিশ্বসেরা নির্বাচিত হওযার পর মাঠে নেমে একই মেজাজে বিশ্বফুটবলের সেরা তারকা। লা লিগায় মালাগার বিরুদ্ধে শুধু গোলই করলেন না, গোল করালেনও লিও মেসি।

মেসির নতুন নজির

ফুটবল বিশ্বে নতুন ইতিহাস রচনা করলেন লিওনেল মেসি। এক বছরে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টিনীয় সুপারস্টার। ভেঙে দিলেন ৪০ বছর আগেকার গার্ড মুলারের রেকর্ড। উনিশশো বাহাত্তর সালে জার্মানি আর বায়ার্ন মিউনিখের হয়ে ৮৫টি গোল করেছিলেন কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার।

মেসির জোড়া গোলে জয় বার্সার

জোড়া গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। রবিবার লা লিগার ম্যাচে ল্যাভেন্তের বিরুদ্ধে মেসির জোড়া গোলের সৌজন্যেই ৪-০। গোলে জিতল বার্সেলোনা। চলতি বছরে ৮২ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। জামার্নির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৩ গোল দূরে লিওনেল মেসি।

মেসিদের রুখে দিল সৌদি আরব, আটকে গেল ব্রাজিলও

বিশ্ব ফুটবলের দুই নক্ষত্র দেশই আটকে গেল। আন্তজার্তিক প্রদর্শনী ম্যাচে ড্র করল ব্রাজিল, আর্জেন্টিনা। ব্রাজিলকে রুখে দিল কলম্বিয়া আর মেসিদের আটকে দিয়ে চমকে দিল ফিফা ক্রম তালিকায় ১১২ নম্বরে থাকা সৌদি আরব। সব মিলিয়ে লাতিন আমেরিকার দুই ফুটবল দৈত্যের কাছে দিনটা বেশ খারাপ গেল। সেই সঙ্গে মেসিরও একটা রেকর্ড গড়া হল না। তবে ব্রাজিল, আর্জেন্টিনার হতাশার দিনে জয়ের রাস্তায় ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

পেলেকে টপকে মেসির উত্থান

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি। চলতি বছরে ৭৬ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। ১৯৫৮ সালে ৭৫ গোল করেছিলেন পেলে। জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৯ গোল দূরে লিও মেসি। মেসির জোড়া গোলের সৌজন্যেই মায়োরকাকে ৪-২ গোলে হারাল লিগ শীর্ষে থাকা বার্সেলোনা।

শেষ মুহুর্তের পেনাল্টি গোলে আর্জেন্টিনা বধ ব্রাজিলের

মেসি যখন চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করণেন, তখন তাঁর দেশ আর্জেন্টিনা হেরে গেল ঐতিহ্যের লড়াইয়ে। প্রীতি ম্যাচে হলেও ব্রাজিলের কাছে হারটা সব সময়ই বেদনার আর্জেন্টিনার। ঠিক সেটাই হল বুধবার এক প্রীতি ম্যাচে। শেষ মুহুর্তের পেনাল্টি গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল।

মেসি ম্যাজিকে পরাস্ত প্যারাগুয়ে

২০১৪র বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে প্যারাগুয়েকে ৩-১ গোলে পরাস্ত করল আর্জেন্টিনা। এরসাথেই `কনমেবল` গ্রুপে নিজেদের শীর্ষস্থান বজায় রাখল তারা। লাতিন আমেরিকা গ্রুপে চিলি আর ইকুয়েডরের থেকে ১ পয়েন্টে এগিয়ে রইল আর্জেন্টিনা।