আক্রান্ত নিহত পরিবেশবিদ তপন দত্তের ভাগ্নে
আবারও সংবাদ শিরোনামে হাওড়ার পরিবেশকর্মী তপন দত্ত হত্যা মামলা। এবার আক্রান্ত হলেন নিহত পরিবেশকর্মী
তপন দত্তের ভাগ্নে পিন্টু ধর। বৃহস্পতিবার রাত ১০.৩০ নাগাদ বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে ফিরছিলেন পিন্টু। সে সময়
বালি লেভেল ক্রসিংয়ের সামনে তিনজন দুষ্কৃতী চপার দিয়ে আঘাত করে তাকে।