দশ বছরের কারাদণ্ড চৌতলার

বেআইনি ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে দিল্লির একটি আদালত হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলা এবং তাঁর পুত্র অজয় চৌতলাকে আজ দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল।

এরিয়ানের তেজে ম্লান লালহলুদ মশাল

বত্রিশ ম্যাচ পর থামল ইস্টবেঙ্গলের অপরাজেয় অশ্বমেধের ঘোড়া। ঘরোয়া লিগে নিজেদের ঘরের মাঠে এরিয়ানের কাছে দুই-একগোলে হারল লালহলুদ।এই নিয়ে টানা তিন মরসুম এরিয়ানকে হারাতেই পারলনা মরগ্যানের ইস্টবেঙ্গল।

প্রস্তুতি ম্যাচে শতরান করে ধোনিদের বার্তা পিটারসেনের

ধোনিদের বদলার সিরিজে তিনিই কাঁটা। সেই `কাঁটা`কেভিন পিটারসেন টেস্ট সিরিজ শুরুর আগে ভারতকে বিপদঘন্টা শুনিয়ে রাখলেন। হরিয়ানার বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে শতরান করে পিটারসেন জাতীয় দলে ফিরে আসা ম্যাচটাকে উজ্জ্বল করে রাখলেন। ১৩১ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংসে খেলে অবসৃত অবস্থায় মাঠ ছাড়েন ইংল্যান্ডের তারকা এই ব্যাটসম্যান।

`বাল্য-বিবাহই ধর্ষণের সমাধান`, খাপের পাশে চৌতালাও

ধর্ষণের অভিযাগে জেরবার হরিয়ানা। বিতর্কের সুনামি তুলে, রাজ্যের খাপ পঞ্চায়েতের সরল `সমাধান সূত্র`, বাল্য বিবাহেই ধর্ষণের প্রতিকার সম্ভব। আশ্চর্যজনক ভাবে দল নির্বিশেষে রাজ্যের প্রথম সারির নেতারা হয় বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন, অথবা প্রকারান্তরে মৌন সমর্থন জানিয়ে আসছিলেন। এবার একেবারে প্রকাশ্যেই খাপ-বিধানের পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা।

বাড়ছে ধর্ষণ, আত্মঘাতী ধর্ষিতার বাড়িতে সোনিয়া

একের পর এক ধর্ষণের ঘটনায় সংবাদ শিরোনামে হরিয়ানা। গত ২৮ দিনে রাজ্যে ১১টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আজ আরও দুটি অভিযোগ দায়ের হয়েছে। আর, এসবের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। ভূপিন্দর সিং হুডার নেতৃত্বাধীন হরিয়ানা সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই সাজানো ধর্ষণের ঘটনা প্রচার করা হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। যদিও, তফশিলি জাতি উপজাতি কমিশন থেকে শুরু করে বিরোধিরা আইনশৃঙ্খলা রক্ষায় হুডা সরকারের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন। আবার, রাজ্যের প্রভাবশালী খাপ পঞ্চায়েত বিধান দিয়েছে, বাল্যবিবাহের মাধ্যমেই নাকি ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব। এই পরিস্থিতিতে আজ হরিয়ানা গেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

ভারত সফরে সুজুকি কর্ণধার

এক সপ্তাহের সফরে মঙ্গলবার ভারতে আসছেন সুজুকি গাড়ি কোম্পানির কর্ণধার ওসামু সুজুকি। মানেসরে মারুতি কারখানার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি, তিনি বৈঠক করবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে। একমাস লক আউট থাকার পর গতকালই কড়া নিরাপত্তায় খুলেছে মারুতি কারখানা। শ্রমিক অসন্তোষের প্রাণঘাতী রূপ ইতিমধ্যেই দেখেছে হরিয়ানার মানেসরের মারুতি কারখানা। ১৮ জুলাই কারখানার মধ্যে এক সংঘর্ষের ঘটনায় ম্যানেজার শ্রেণির এক কর্মীর মৃত্যু হয়। আহত হন একশো কর্মী। এই ঘটনার জেরে গত ২১জুলাই থেকে কারখানার লক আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় একমাস লক আউট থাকার পর মঙ্গলবারই কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে মারুতি কারখানা।   

হাইকোর্টে আগাম জামিনের আবেদন কান্ডার

দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন গীতিকা আত্মহত্যা কাণ্ডের মূল অভিযুক্ত পদত্যাগী মন্ত্রী গোপাল কান্ডা। চার দিন আগে তাঁর জামিনের আবেদন নিম্ন আদালতে খারিজ হয়ে যায়। সোমবার কান্ডার আইনজীবী বিচারপতি সঞ্জয় কিষাণ ও ভিপিন সিং-এর বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান। দুই বিচারপতি কান্ডার আবেদন আগামিকালের শুনানি তালিকায় রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

সুইসাইড নোট বিতর্কে ইস্তফা কান্ডার

দেশজুড়ে বিতর্কের মধ্যে শেষপর্যন্ত ইস্তফা দিলেন হরিয়ানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোপাল কান্ডা। এক বিমানসেবিকার আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়ে গিয়েছে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর। সুইসাইড নোটে আত্মহত্যার জন্য গোপাল কান্ডাকে দায়ী করেছেন তাঁরই বিমানসংস্থার প্রাক্তন কর্মী গীতিকা শর্মা।

উদ্ধার হলেও মৃত্যুর কাছে হার মানল মাহি

শেষরক্ষা হল না। বাঁচানো গেল না মাহিকে। ৮৬ ঘণ্টার লড়াই শেষে উদ্ধার করা গেলেও জীবনযুদ্ধে হেরে গেল ছোট্ট মাহি। রবিবার বেলা ২ টো নাগাদ তাকে বাইরে বের করে আনেন সেনাবাহিনীর জওয়ানরা। উদ্ধারের পরই মাহিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।