আসানসোল বন্‌ধে ব্যাপক সাড়া

রবিবার প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয় বারাবনির প্রাক্তন সিপিআইএম বিধায়ক দিলীপ সরকারকে। প্রাতঃভ্রমণের সময় খুব কাছ থেকে গুলি করে আততায়ীরা। মোটরবাইকে চেপে আসা দুই আততায়ীর মধ্যে একজন মহিলা। দাবি প্রত্যক্ষদর্শীদের। জখম অবস্থায় বার্ণপুর ইস্কো হাসপাতালে নিয়ে গেলে দিলীপ সরকারকে  মৃত বলে ঘোষণা করা হয়। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভের পাশাপাশি আজ আসানসোল মহকুমায় বারো ঘন্টার বনধ ডাক দিয়েছে বামফ্রন্ট।

রানীগঞ্জে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা

রানীগঞ্জে  বালিকা ধর্ষণের ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহরাব আলির বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠল।দোষীদের শাস্তির দাবিতে আজ ফের ষাট নম্বর জাতীর সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ দেখানো হয় বিধায়কের বিরুদ্ধে। পুলিস অবরোধ তুলতে গেলে ক্ষুব্ধ জনতা পুলিসের গাড়ি ভাঙচুর করে। আগুন লাগানো হয় বেশ কয়েকটি গাড়িতে।

কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য, নিষ্ক্রিয় পুলিস

এক কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে আসানসোলে। পুলিসের দাবি, আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা ওই কিশোরী আত্মহত্যা করেছেন। যদিও সেকথা মানতে নারাজ কিশোরীর পরিবার। তাঁদের অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। পুলিসের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগও তুলেছে কিশোরীর পরিবার।

মুখ্যমন্ত্রীর নির্দেশ না মানায় শাস্তির মুখে অতিরিক্ত জেলাশাসক

মুখ্যমন্ত্রীর ইচ্ছানুযায়ী কাজ না করায় শাস্তির মুখে পড়লেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত আইকত। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। গতকাল আসানসোলে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভায় স্কুল ছাত্রীদের সাইকেল দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছিল ছাত্রীরা যেন সাইকেল চালিয়েই মঞ্চে আসে।

আজ আসানসোল সফরে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম আসানসোল সফর। প্রকল্প ঘোষণার প্রশ্নে প্রায় সবক্ষেত্রকেই ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে শোনালেন হাজারো, লাখো কর্মসংস্থানের প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে এসেছে বাম সরকারের কাজকর্মের সমালোচনাও। শোনা গেছে চৌত্রিশ বছর বনাম দেড় বছরের কাজের তুলনা।

আসানসোলের বাস ধর্মঘট উঠে গেল

উঠে গেল আসানসোলের বাস ও মিনিবাস ধর্মঘট।  দুই বাসশ্রমিককে মারধরের অভিযোগে সকাল থেকে বন্ধ ছিল ওই রুটের বাস ও মিনিবাস চলাচল। আজ, বার্ণপুর-রানিগঞ্জ রুটের মিনিবাসে করে দুই আইনজীবী যাচ্ছিলেন। সেইসময় ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে তাঁদের অশান্তি বাধে। অভিযোগ, কোর্টের কাছে দুই বাস শ্রমিককে ব্যাপক মারধর করা হয়। এর প্রতিবাদে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে বন্ধ করে দেওয়া হয় সমস্ত বাস ও মিনিবাস।

ধর্ষণকে লঘু করতে সংবাদমাধ্যমকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ করার জন্য ফের সংবাদমাধ্যমের বিরুদ্ধে বোমা বর্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় মুখপত্রের শারদীয়া সংখ্যার উদ্বোধনে এসে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংবাদিকদের। প্রশ্ন তুললেন তাঁদের যোগ্যাতা নিয়েও। সাংবাদিকদের কী করণীয় সেব্যাপারেও রীতিমতো উপদেশ দিলেন তিনি।

আসানসোলে মদের আসরে বচসার জেরে খুন

মদের আসরে বচসার জেরে খুন হলেন এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুরের নরসিংবাঁধ এলাকায়। নিহতের নাম সনাতন দাস।

স্কুল নির্বাচন ঘিরে উত্তপ্ত আসানসোল

স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বেনালি। বৃহস্পতিবার সকালে বেনালি জুনিয়র হাইস্কুল নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিআইএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।