কোনও অন্যায় করিনি, বিতর্ক এড়াতেই সরে দাঁড়ালাম: অশ্বিনী কুমার

সবে মাত্র কালকেই মন্ত্রিত্ব হারিয়েছেন। আর আজ সাংবাদিক সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাতেই তিনি ইস্তফা দিয়েছেন। শনিবার নয়া দিল্লিতে সাংবাদিক সম্মেলনে অশ্বিনী কুমার জানালেন কোল-গেট ইস্যুতে সিবিআইকে প্রভাবিত করা নিয়ে অযথা বিতর্ক এড়াতেই তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

আইন মন্ত্রীর নির্দেশে বদল কয়লা রিপোর্ট:সিবিআই

কয়লার ব্লক বণ্টন ইস্যুতে কেন্দ্রকেই আরও সঙ্কটে ঠেলে দিল সিবিআই। কোল-গেট ইস্যুতে তাদের স্টেটাস রিপোর্টে সরকারি হস্তক্ষেপ হয়েছিল বলে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে নিল সিবিআই। আজ সুপ্রিম কোর্টে সিবিআইয়ের নয় পাতার হলফনামায় জানানো হয়েছে, রিপোর্টের ভাষা বদলের জন্য প্রস্তাব দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার এবং অ্যাটর্নি জেনারেল জি ই বানাবতি। রিপোর্টে বদল করার জন্য নির্দেশ আসে প্রধানমন্ত্রীর দফতর থেকেও।

কোল-গেট তদন্তের রিপোর্ট ছিল আইনমন্ত্রীর কাছে, দাবি সিবিআইয়ের

কোল-গেট কেলেঙ্কারি নিয়ে সিবিআই-এর রিপোর্ট গতমাসেই পাঠানো হয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারের কাছে। আর সুপ্রিমকোর্টে সিবিআই-এর ডিরেক্টর রঞ্জিত সিনহার পেশ করা এফিডেফিট থেকে এই তথ্য প্রকাশ্যে এল।

ভরাডুবি বাঁচালেন সচিন

একদিকে চিপকের টার্ন আর বাউন্সের সঙ্গে অশ্বিনের স্বপ্নের স্পেল। অন্যদিকে, ক্যাপ্টেন ক্লার্কের অসাধারণ শতরান। দুইয়ে মিলে জমজমাট বর্ডার-গাভস্কর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয়দিনও। চিপকে লাঞ্চের ঠিক আগে অসিদের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ল ৩৮০ রানে। যথার্থ অধিনায়কচিত ইনিংস উপহার দিলেন অসি সাম্রাজ্যের বর্তমান অধিপতি মাইকেল ক্লার্ক। তাঁর ১৩০ রানের ইনিংসটি সাজানো রইল ১২টি বাউন্ডারি সঙ্গে একটি ওভারবাউন্ডারি দিয়ে। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে ক্লার্ক যখন প্যাভিলিয়নমুখী দলের স্কোরবোর্ড তখন মোটামুটি ভদ্রস্থ রানের সীমারেখা ছুঁয়ে ফেলেছে।

ভারতীয় বোলিং-এর দাপটে ফলোঅনের সামনে কুক বাহিনী

ভারতীয় বোলিং ঝড়ে ধুলিসাত্ হয়ে গেল ব্রিটিশ বাহিনী। ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৯১ রানে। প্রকৃতপক্ষে ভারতের ঝোড়ো বোলিং আক্রমণের কাছে খড়কুটোর মতোই উড়ে গেল ইংরেজদের সমস্ত প্রতিরোধ। গতকাল শেষ দুঘণ্টায় ৩ উইকেট, আজ লাঞ্চের আগে ৭ উইকেট- তারপর সব শেষ। অনবদ্য প্রজ্ঞান ওঝা। একাই ৫ উইকেট নিলেন। আর এক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দুর্দান্ত বল করলেন। মাত্র ৮০ রান দিয়ে ছিনিয়ে নিলেন বিপক্ষের ৩টে উইকেট। তার মধ্যে একটি অধিনায়ক কুকের। এমন বিধ্বস্ত পিচে টিকে থাকার আপ্রান চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ভাগ্য ( আর মোতেরার পিচও) সহায় হলনা তাঁর। অশ্বিনের অফস্ট্যাম্পে পরা বলটি ইংল্যান্ড অধিনায়কের ব্যাটের কিনারা ছুঁইয়ে চলে যায় সহবাগের হাতে। ৪১ রানে তাঁকে বিদায় নিতে হয়। প্রথম টেস্ট থেকেই টিম ইন্ডিয়ার সদস্যরা যেভাবে নিজেকে উজার করে দিচ্ছেন তাতে চার টেস্টের এই সিরিজ যে আসলে সত্যিই বদলার হতে চলেছে সে বিষয়ে বোধহয় সন্দেহর কোন অবকাশ নেই।

অশ্বিন-ওঝার বোলিং দাপটে ইংল্যান্ডের সামনে ফলোওনের চোখরাঙানি

ব্রিটিশ বাহিনী সত্যিই বিপাকে। কালকের নড়বড়ে ভিতের ধারা অব্যাহত রেখে আজকেও ভারতীয় বোলিং-এর কাছে অসহায় আত্মসমর্পণ করছেন কুক বাহিনী। লাঞ্চের আগেই সাতটি উইকেট খুইয়ে মোটামুটি ভেন্টিলেশনে চলে গেছে ইংল্যন্ড দল। অন্যরাতো কোন ছার টিম ইন্ডিয়ার স্পিনিং যুগলের কাছে রীতিমত খোঁড়াচ্ছিলেন কেপি আর কুকের মত মহারথীরাও।

টেস্ট দলে ফিরলেন যুবি-ভাজ্জি, ব্রাত্য মনোজ-দিন্দা

একদিকে প্রত্যাবর্তন, অন্যদিকে বঞ্চনা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল নির্বাচনটাকে এভাবেই ব্যাখা করা যায়। দীর্ঘ এক বছর পর টেস্ট দলে ফিরলেন 'মৃত্যুঞ্জয়ী' যুবরাজ সিং। অন্যদিকে এবারও ব্রাত্য থেকে গেলেন বাংলার মনোজ তেওয়ারি, অশোক দিন্দারা। সোমবার সন্দীপ পাতিলের নেতৃত্বে নতুন নির্বাচক কমিটি আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করলেন।

বোর্ডের গ্রেড `এ` থেকে বাদ ভাজ্জি, গ্রেড `সি` তে বাংলার ৩ জন

হরভজন সিং কে সরিয়ে ভারতীয় ক্রিকেটের গ্রেড `এ` গ্রুপে ঢুকে পড়লেন উঠতি অফস্পিনার রবিচন্দ্রন অস্বিন। শুক্রবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি ঘোষণা করল ভারতীয় বোর্ড। চুক্তির আওতায় রয়েছেন মোট ৩৭ জন ক্রিকেটার। গ্রেড এ-থেকে হরভজনের মতই বাদ গেছে পেসার ইশান্ত শর্মা। দু`জনেই এখন বি গ্রেডের আওতায়। অন্যদিকে ক্যানসার থেকে সেরে উঠে ক্রিকেটে ফিরে আসার পরেই গ্রেড এ তে যায়গা করে নিয়েছেন যুবরাজ সিং।

বেঙ্গালুরু টেস্টে ভারতকে এগিয়ে রাখলেন অশ্বিন

বেঙ্গালুরু টেস্ট জমিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থাকার পর নিউজিল্যান্ডকে ধাক্কা দিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেলেন অশ্বিন (৫/৬৯)। সব মিলিয়ে নিউজিল্যান্ড এখন ২৪৪ রানে এগিয়ে রয়েছে, কিউইদের হাতে আর এক উইকেট।