ত্রিপুরায় স্বতঃস্ফূর্ত ভোট দান, ভোট পড়ল ৯১ দশমিক ছয় শতাংশ

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে মোটের ওপর শান্তিতেই শেষ হল ভোটগ্রহণ পর্ব। নির্বাচনে ভোট পড়েছে ৯১ দশমিক ছয় শতাংশ।  তবে বাড়তে পারে ভোটার হার। আজ বিধানসভার ৬০টি আসনেই ভোট নেওয়া হয়।

ভরাডুবির ভয়েই তৃণমূল নেই: আত্মবিশ্বাসী মানিক

পশ্চিমবঙ্গের পরিবর্তনের স্লোগান কী থমকে গিয়েছে ত্রিপুরার ভোটে? অন্তত এমনটাই মনে করছে ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী বাম শিবির। মুখ্যমন্ত্রী মানিক সরকারের দাবি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে ত্রিপুরায় ভরাডুবির ঝুঁকি নিতে চায়নি তৃণমূল কংগ্রেস। তাঁর মতে, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্লোগানে দিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও সরকারের কাজে মানুষ অতিষ্ট। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে তাই আর ত্রিপুরায় ভোটে লড়ার ঝুঁকি নিতে চায়নি তৃণমূল কংগ্রেস।

অন্তর্দ্বন্দ্ব এড়াতে ফের রামমন্দিরে ফিরল বিজেপি

ভোট বড় বালাই! আর তাই জোট রাজনীতির দুর্বহ বাধ্যবাধকতা অতিক্রম করেই ফের হিন্দুত্বের লাইনে ফিরতে চলেছে বিজেপি! উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের জন্য দলের তরফে শুক্রবার যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে, তাতে সরাসরি অযোধ্যোয় রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন গডকড়িরা।