বাবরি মসজিদ প্রসঙ্গে সিবিআই-এর সমালোচনায় শীর্ষ আদালত

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে জাতীয় অপরাধ বলায় সিবিআইকে একহাত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি এইচ এল দত্ত ও বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিন বেঞ্চ জানিয়েছে, যেহেতু বিষয়টি বিচারাধীন এবং স্পর্শকাতর, তাই এখনই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় লালকৃষ্ণ আডবানী সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের ভূমিকাকে জাতীয় অপরাধের সঙ্গে যেন তুলনা না করা হয়। এই মর্মে সিবিআইয়ের আইনজীবী পিপি রাওকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ এল দত্ত।

আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দুত্বে ফেরার ইঙ্গিত বিজেপির

দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে কি ফের হিন্দুত্বের তাস খেলতে চলেছে বিজেপি? বিজেপি-আরএসএস বৈঠকের পর এই সম্ভাবনা জোরালো হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ইস্যুটিকে কী ভাবে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে তোলা যায় তা ঠিক করতে আজ সঙ্ঘের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতারা। 

রক্তস্নানের বছর কুড়ি পর অযোধ্যার পথে

উনিশশো বিরানব্বইয়ের ৬ ডিসেম্বর। আজ থেকে ঠিক ২০বছর আগে ধুলোয় মিশেছিল গণতান্ত্রিক ভারতের ধর্ম নিরপেক্ষতার অহংকার। ধর্মের জিগির তুলে অযোধ্যায় বহু শতাব্দী প্রাচীন এক ধর্মীয় স্থাপত্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল কিছু উন্মাদ। ধর্মীয় আবেগকে কেন্দ্র করে জ্বলে ওঠা সেই আগুনে পুড়েছিল গোটা দেশ। তারপর কেটে গিয়েছে দুটি দশক। পায়ে পায়ে হাজির আরেকটা ছই ডিসেম্বর। রক্তস্নানের ২০ বছর পর কেমন আছে অযোধ্যা?

অন্তর্দ্বন্দ্ব এড়াতে ফের রামমন্দিরে ফিরল বিজেপি

ভোট বড় বালাই! আর তাই জোট রাজনীতির দুর্বহ বাধ্যবাধকতা অতিক্রম করেই ফের হিন্দুত্বের লাইনে ফিরতে চলেছে বিজেপি! উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের জন্য দলের তরফে শুক্রবার যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে, তাতে সরাসরি অযোধ্যোয় রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন গডকড়িরা।

আত্মসমর্পণ করলেন দুই মাওবাদী স্কোয়াড সদস্য

নতুন সরকারের আমলে এই প্রথম আত্মসমর্পণ করলেন দুই মাওবাদী। আজ পুরুলিয়া পুলিস লাইনে গিয়ে আত্মসমর্পণ করেন মাওবাদী স্কোয়াড কমান্ডার দুর্যোধন রাজোয়ার ওরফে সুজন এবং তাঁর স্ত্রী ললিতা।