জঙ্গলমহলে বিশবাঁও জলে কৃষিবন্ধু প্রকল্প

জঙ্গলমহলের উন্নয়নের জন্য হত দুবছরে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে একাধিক প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এখন কার্যত ধন্দ্বে জঙ্গমহলের বাসিন্দারা। ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে কৃষিবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।  তবে বছর দুয়েক বাদে এখনও বিশ বাঁও জলে প্রকল্পের কাজ। এলাকায় কৃষিবন্ধুর কোনও দেখাই মেলেনি বলে অভিযোগ লালগড় সহ ঝাড়গ্রামের  বাসিন্দাদের।  দুহাজার এগারো সালে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লকে নিয়োগ করা হবে পঞ্চাশ জন করে কৃষিবন্ধু। মাসে চার হাজার টাকা বেতনের বিনিময়ে এই কৃষিবন্ধুরাই স্থানীয় কৃষকদের চাষবাস সংক্রান্ত যাবতীয় সমস্যায় পরামর্শ দেবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থানের পাশপাশি এলাকার কৃষিজীবী মানুষের অনেক সমস্যার সুরাহার আশা ছিল। কিন্তু প্রায় দু বছর কেটে গেলেও বিশ বাঁও জলে সেই প্রকল্প। লালগড়ের বাসিন্দাদের অভিযোগ, এখনও কৃষিবন্ধুদের দেখা মেলেনি এলাকায়।

ধর্মঘটের প্রথম বেলাতেই খুন শ্রমিক নেতা

ট্রেড ইউনিয়নগুলির ডাকা দুদিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিন সকালবেলায় খুন হলেন শ্রমিক নেতা। আজ আম্বালা বাস স্ট্যান্ডে বনধের সমর্থনে জমায়েত হয় স্থানীয় এআইটিইউসির সমর্থকরা। অভিযোগ, মালিকপক্ষ জোর করে বাস বের করার চেষ্টা করে। এর মধ্যেই এআইটিইউসির ট্রেজারার নরেন্দ্র সিং-এর উপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর।

ফেসবুক কাণ্ডে সেনার বন্‌ধে সাড়া, তবে রেনু পেলেন সমর্থন

বাল থাকরের মৃত্যুকে ঘিরে ফেসবুক বিতর্কে একই দিনে ঘটে গেল দুটো বড় ঘটনা। ফেসবুক-কাণ্ডে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে মহারাষ্ট্রের পালঘরে শিবসেনার ডাকে বন্‌ধ হল। অন্যদিকে, শিবসেনার বন্‌ধের কেন্দ্রবিন্দুতে যিনি সেই রিনু শ্রীনিবাসন আবার ফেসবুকে ফিরে এলেন। শিবসেনার বন‌্ধ-এ পালাঘরে পোস্টারে ছেয়ে যায়। সেইসব পোস্টারে শহরবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় সকলে যেন বনধে সাড়া দেন।

অনাস্থা আনছেন মমতা, সমর্থন চাইছেন বামেদের

"দেশে লুঠ চলছে, ঝুট চলছে।"এই কথা বলে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন কেন্দ্রে সরকারের বিরুদ্ধে তাঁর দল অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। পেনশন, এফডিআই আইনের প্রতিবাদে সংসদে এই অনাস্থা আনা হবে বলে শনিবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে বাম দলগুলির কাছেও অনাস্থা প্রস্তাব আনার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

পুলিসের চোখরাঙানি তবু বামেদের সভায় আবেগের সাড়া

কলকাতা পুরসভার সামনে বামফ্রন্টের সভার মঞ্চ করতে বাধা দিয়েছিল পুলিস। কিন্তু পুলিসি বাধার মুখে পড়েও বাম নেতারা মঞ্চ ছাড়াই, খালি গলায় সভা করলেন। আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছিলেন পুলিস বাধা দিলেও কলকাতা পুরসভার সামনে বামেদের সভা হবে। সেই অবস্থানেই অনড় ছিলেন বাম নেতারা।

ধর্মঘটে ব্যাপক প্রভাব রাজ্যের শিল্পাঞ্চলে

বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। বারাকপুর শিল্পাঞ্চলে পরিচিত কর্মব্যস্ত ছবি উধাও। রাস্তাঘাট শুনশান। বন্ধ বাস এবং ট্যাক্সি পরিষেবা। ট্রেন চললেও যাত্রী নেই। দোকানপাট বন্ধ। চটকল খোলা থাকলেও, ভারী শিল্পে মাত্র ৫০ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন।

ধর্মঘটে অচল রাজ্য, বিপর্যস্ত রেল পরিষেবা

ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাইয়ের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার ব‍ন‍্ধে রাজ্যজুড়ে ব্যাপক প্রভাব পড়েছে। সকাল থেকেই স্তব্ধ জনজীবন। সারা রাজ্যে ব্যাহত রেল চলাচল। শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় অবরোধ চলছে। এখনও পর্যন্ত দুরপাল্লার ৭টি ট্রেন শিয়ালদহ পৌঁছেছে।

ধর্মঘটে স্তব্ধ মহানগর

ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের ওপর ভর্তুকীর নিয়ন্ত্রণ এবং এফডিআইয়ের প্রতিবাদে বামেদের ডাকে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘট এবং বিজেপির দশ ঘণ্টা বনধে প্রায় শুনশান শহর কলকাতার রাস্তা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার রাস্তায় সরকারি বাস চললেও তাতে যাত্রী সংখ্যা অনেকটাই কম। বেসরকারি বাস নেই বললেই চলে। ভাড়া বৃদ্ধির দাবিতে আজ থেকে বাহাত্তর ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটে সামিল হয়েছে একাধিক ট্যাক্সি সংগঠন।

সৌজন্য সাক্ষাতে প্রণব-সোনিয়া

ডেঙ্গি দমনে হাসপাতাল সাফাইয়ের অজুহাতে দিনের আলোয় পাচার হয়ে যাচ্ছে হাসপাতাল সংস্কারের জন্য রাখা নির্মাণ সামগ্রী। এই ঘটনা কোনও জেলা হাসপাতালে নয়, খোদ কলকাতার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। পাচারের সেই ছবি ধরা পড়েছে চব্বিশ ঘণ্টার ক্যামেরায়। ট্রাকে করে পাচার করা হচ্ছে হাসপাতাল চত্ত্বরে রাখা স্টোন চিপস ও বালি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় নিযুক্ত ঠিকাদারই নির্মাণ সামগ্রী পাচার করছেন বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর।