বাংলাদেশে আছড়ে পড়ল মহাসেন

অবশেষে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মহাসেন। আজ সকাল নটা নাগাদ পটুয়াখালির খেপুপাড়া উপকূলে আছড়ে পড়েছে মহাসেন। অসমর্থিত সূত্রে একজনের মৃত্যুর খবর মিলেছে। এই মুহুর্তে ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার, ঝড়ের ব্যাস ৪০০ কিলোমিটার।

ধ্বংসস্তুপ থেকে ফিনিক্সের মত বেঁচে ফিরল রেশমা

সাভারের ভেঙে পড়া বহুতল থেকে সতেরো দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হল এক তরুণীকে। বছর উনিশের তরুণীর নাম রেশমা খাতুন। শেষ দুদিন অভুক্তই ছিলেই রেশনা। ক্রমশ এগিয়ে আসছিল মৃত্যু। উদ্ধারকার্য চলার সময় সেনাবাহিনীর জওয়ানরা শুনতে পান গোঙানির শব্দ। ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয় রেশমা খাতুনকে। বহুতল ভেঙে ধ্বংসস্তুপ। বড় বড় যন্ত্র দিয়ে চলছে বাড়ির  নীচে চাপা পড়ে থাকা একের পর দেহ উদ্ধারের কাজ। দুর্ঘটনার পর কেটে গেছে সতেরো দিন। ঘরের মানুষকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছেন তাদের পরিবার। শুক্রবারও চলছিল সাভারের বহুতল বাড়ির ধ্বংসস্তুপ থেকে দেহ উদ্ধারের কাজ। তখনই শোনা গেল গোঙানির শব্দ। ওয়ারেন্ট অফিসার রাজ্জাকই প্রথম দেখতে পান উনিশ বছরের রেশমাকে। ক্ষীন কন্ঠে রেশমা কোনওভাবে জানায়, বাঁচতে চায় সে।

বাংলাদেশে আর এক রাজাকারের ফাঁসির আদেশ

একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় আরও একজনের ফাঁসির নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। একষট্টি বছরের জামায়েত-ই-ইসলামী নেতা মহম্মদ কামরুজ্জামানকে মৃত্যুদণ্ড হল। তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছিল। যার মধ্যে পাঁচটি অপরাধ প্রমাণিত হয়েছে। ট্রাইবুন্যালের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কামরুজ্জামান আপিল করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

মৌলবাদী তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ, মৃত ১৫, ঢাকায় নিষিদ্ধ হল সমাবেশ

ফের উত্তাল বাংলাদেশ। গণজাগরণ মঞ্চের বিরোধিতায় কট্টরপন্থীদের বিক্ষোভের জেরে ঢাকায় ধ্বংসযজ্ঞ চলল। পুলিশ ও বিক্ষোভকারী সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত শতাধিক৷ আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও৷ অন্তত ১১ জন কর্তব্যরত সাংবাদিক মৌলবাদীদের হাতে বেদম মার খেয়ে রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ।

ঢাকার কাছে সাভারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬১

ঢাকার কাছে সাভারে বাড়ি ভেঙে কমপক্ষে ১৬১ জনের মৃত্যু হয়েছে। আহত আটশোর বেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আজ সকালে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ওপর সাভারে রানা প্লাজা নামে ওই ন-তলা বাণিজ্যিক ভবনটি ভেঙে পড়ে। বাড়িটিতে পোশাক কারখানা, ব্যাঙ্ক, দোকান সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। কাজের সূত্রে প্রতিদিন কয়েক হাজার মানুষ ওই বহুতলে  যাতায়াত করেন। গতকাল রাতেই বাড়িটিতে ফাটল দেখা গিয়েছিল। তারপরও আজ সেখানে কাজ হচ্ছিল।

ধর্মদ্রোহিতা রোধ আইনের পরিকল্পনা নেই, জানালেন হাসিনা

হেফাজতের দাবি অনুযায়ী ধর্মদ্রোহিতা রোধ আইন প্রণয়নের কোনও পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের। সোমবার এক সাক্ষাত্‍‍‍কারে একথা স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অন্যের ধর্মের অনুভূতিতে কেউ আঘাত করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শেখ হাসিনা।

শাহবাগে হামলা চালাল কট্টরপন্থীরা

বাংলদেশে শাহবাগ চত্বরে আন্দোলনকারীদের ওপর হামলা চালাল কট্টরপন্থীরা। লাঠি নিয়ে চড়াও হয় তারা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। গোটা ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে শাহবাগ চত্বর।

বিএনপির ডাকা হরতালে ফের উত্তপ্ত বাংলাদেশ

বিরোধী বিএনপি ও সহযোগী ১৮টি দলের ডাকে ৩৬ ঘন্টা হরতালের প্রথমদিন পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ জড়াল বিএনপি সমর্থকরা। কোনওরকম হিংসার ঘটনা এড়াতে দেখামাত্র গুলি চালনার নির্দেশ দিয়েছে হাসিনা সরকার। সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছেন সেদেশের মানবাধিকার কমিশন। 

বাংলাদেশে ৩৬ ঘণ্টা হরতালে বিরোধীরা

বিরোধী বিএনপি এবং সহযোগী ১৮টি দলের ডাকে আজ সকাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে ৩৬ ঘণ্টার হরতাল। ক্ষমতাসীন আওয়ামি লিগ সরকারের অপসারণ ও গ্রেফতার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হরতালের ডাক দিয়েছেন তাঁরা। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যা কম হলেও হরতাল উপেক্ষা করেই ঢাকার রাস্তায় যানবাহন চলাচল করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে প্রশাসন।