সাসপেন্ড রাজ কুন্দ্রা, বিসিসিআইয়ের বৈঠক ছাড়লেন বিন্দ্রা

সব ধরণের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে সাসপেন্ড করা হল রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাকে। আইপিএলে বেটিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে নেওয়ার পর আজ দিল্লিতে জগমোহন ডালমিয়ার নেতৃত্বাধীন বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই নিলেন বোর্ড কর্তারা এই বৈঠকেই বোর্ডের নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন রবি সাওয়ান্ত। বোর্ড প্রেসিডেন্ট হিসাবে কামব্যাকের প্রথম বৈঠকেই  মাষ্টারস্ট্রোক দিলেন প্রাক্তন বোর্ড সভাপতি মাস্টারস্ট্রোক দিলেন ডালমিয়া। তবে বৈঠক ঘিরে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত গৃহীত দু'টি সিদ্ধান্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করে মিটিং ছেড়ে চলে গেছেন আইএস বিন্দ্রা। 

নিজেকে দক্ষিণ বিরোধী লবির শিকার বলে দাবি শ্রীনির

এতদিন যাঁর নামের সঙ্গে এক নিঃশ্বাসে স্বজনপোষন, লবিইং, গোষ্ঠীতন্ত্রের মত শব্দ গুলো উচ্চারিত হত, সেই তিনিই কিনা নিজেকে লবির শিকার বলে দাবি করলেন! বিসিসিআই-এর একদা দোর্ডণ্ড প্রতাপ সভাপতি এন শ্রীনিবাসন ফিক্সিং কেলেঙ্কারির জেরে কুর্সি হারাবার কিছুদিনের মধ্যেই এমনই অদ্ভুত ঘোষণা করলেন। দাবি করলেন বিসিসিআই-এর অভ্যন্তরে দক্ষিণ বিরোধী লবির ষড়যন্ত্রের শিকার তিনি।

চিয়ার লিডার শূন্য আইপিএল?

আইপিএল ক্রিকেটারদের সুখের সেদিন এবার সত্যিই শেষ হওয়ার মুখে। তন্বী, সুন্দরী চিয়ার লিডারদের সান্নিধ্য থেকে এবার তাঁরা বঞ্চিত হতে চলেছেন। মাঠে তাঁদের উৎসাহ যোগানো নাচ আর বোধহয় থাকবে না। বিনোদনী ক্রিকেট দেখতে গিয়ে মাঠে চিয়ারলিডারদের কোমরের ঠুমকার উপড়ি পাওনা এবার আইপিএলের লিস্ট থেকে সম্ভবত বাদ পড়তে চলছে। এতে বহু দর্শকের হৃদয় যে বিদীর্ণ হবেই তাতে বোধহয় বিশেষ সন্দেহ নেই। তবে ক্রিকেটারদের দুঃখটা দ্বিগুণ হওয়ার পথে। একেতো চিয়ারলিডারদের থাকার উপর প্রশ্নচিহ্ন নাচছে অন্যদিকে লাগামহীন উশৃঙ্খলতা আর উদ্যমতার আফটার ম্যাচ পার্টির ঘাড়েও এখন নিষিদ্ধ হওয়ার খাঁড়া ঝুলছে। অন্তত নব নিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার কথায় তার ইঙ্গিতই পাওয়া গেছে।

শ্রীনি পালা `শেষ হইয়াও হইল না শেষ`

ভাঙলেন তবুও মচকালেন না। খাদের কিনারায় দাঁড়িয়েও শেষপর্যন্ত গদি বাঁচিয়েই ফেললেন শ্রীনিবাসন। শুধুমাত্র স্পটফিক্সিংকাণ্ডের তদন্ত যতদিন চলবে, ততদিন তিনি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁর স্থানে ততদিন অন্তর্বতীকালীন সভাপতি হিসাবে বোর্ডের দায়িত্ব সামলাবেন জগমোহন ডালমিয়া।

সরলেন শ্রীনি, বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন ডালমিয়া

অগ্নিপরীক্ষার বৈঠকের শুরুতেই হোঁচট খেলেন শ্রীনিবাসন। বোর্ডের সভাপতিকে চমকে দিয়ে বিরোধী গোষ্ঠী দাবি তুলল এই সভায় শ্রীনিকে সভাপতিত্ব করতে পারবেন না।

সভাপতির ইদুঁর দৌড়ে ডালমিয়া, চিত্রক

শ্রীনিবাসন যদি বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত হন,তবে কে হবেন পরবর্তী সভাপতি। যিনিই দায়িত্ব পাবেন, তিনি হবেন বোর্ডের অস্থায়ী সভাপতি। এই মুহূর্তে দৌড়ে রয়েছেন চারজন।

আইপিএল স্পট ফিক্সিং: খেল খতম শ্রীনির?

বিসিসিআইয়ের অন্দরেই প্রেসিডেন্ট এস শ্রীনিবাসনের পদত্যাগের দাবি দিন দিন যতই জোরাল হয়ে উঠুক না কেন, তাতে মোটেও কর্ণপাত করতে রাজি নন স্বয়ং শ্রীনি। তবে বর্তমানে বোর্ডের সব সদস্যই আস্তে আস্তে শ্রীনির পাশ থেকে সরে আসছেন। তাঁর অপসারণের পক্ষে গলা মিলিয়েছেন অধিকাংশ রাজনৈতিক দলই। ঘটনাপ্রবাহ আপাতত তামিলনাড়ুর `স্ট্রং ম্যান`-এর অপসারণের ইঙ্গিতই দিচ্ছে।

শ্রীসন্থকে সাসপেন্ড করল বোর্ড

স্পট ফক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়ায় ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীসন্থকে সাসপেন্ড করল বিসিসিআই। একই সঙ্গে বলা হয়েছে, দোষী প্রমাণিত হলে রাজস্থান রয়্যালসের পেসার শ্রীসন্থকে আজীবনের জন্য নির্বাসিত করা হবে।

মোদীর ফেরার সব পথ বন্ধ করতে চায় বোর্ড

এই মাসের শেষ দিকে ললিত মোদীর আর্থিক কেলেঙ্কারির তদন্তের রিপোর্ট বিসিসিআই এর হাতে আসতে পারে। এমনই সম্ভাবনার কথা স্বীকার করেছেন তদন্ত কমিটির এক সদস্য। ২০১০ সালে মোদিকে আইপিএলের আর্থিক কেলেঙ্কারির জন্য বোর্ড সাসপেন্ড করেছিল। এরপরই বিসিসিআই নিযুক্ত তিন সদস্যের কমিটি তাদের তদন্ত শুরু করে। ২২ ও ২৩ এপ্রিল এই কমিটি মোদির আইনজীবীদের বক্তব্য শোনে।