বেলেঘাটাতে দুষ্কৃতী তান্ডব, ছাড়া পেলেন না গর্ভবতী মহিলাও

শহরে জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের ওপর তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কলকাতার নারকেলডাঙা মেইন রোডে। কালীপুজোর রাতে স্থানীয় বাসিন্দা প্রদীপ দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি বাড়ির অন্তঃসত্ত্বা মহিলাও। তাকে মারধরের পাশাপাশি, জোর করে জমির অংশ লিখিয়ে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। অভিযোগ এই দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস নেতা পরেশ পালের ঘনিষ্ঠ। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

সিপিআইএমের বুক স্টল দখল তৃণমূলের

তৃণমূল-সিপাআইএম বিবাদের লিস্ট থেকে বাদ গেলনা শারদীয়া বইয়ের স্টলও। বেলেঘাটায় সিপিআইএমের শারদীয়ার বুক স্টল দখলের অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

রোগী নিখোঁজ ঘিরে উত্তেজনা বেলেঘাটা আইডিতে

রোগী নিখোঁজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা আইডি হাসপাতাল। নিখোঁজ রোগীর নাম রজনী হালদার। চলতি মাসের ৬ তারিখ ডায়েরিয়ায় আক্রান্ত রজনীকে আইডিতে ভর্তি করানো হয়।

ফের পুকুরভরাট বাইপাসের ধারে, নিষ্ক্রিয় ফুলবাগান থানা

জলাভূমি সংরক্ষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইপাসের ধারে একের পর এক জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে। তালিকায় সর্বশেষ সংযোজন ক্যানাল সার্কুলার রোডের ধোবিপুকুর। একবিঘা এই জলাশয় রাতের অন্ধকারে ভরাট করে এখন চলছে প্রমোটিং।